নোয়াখালীতে হাজারও কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশন

নোয়াখালী প্রতিনিধি
২১ ফেব্রুয়ারি ২০১৬, ১৯:৫০আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০১৬, ২৩:২০

নোয়াখালীতে হাজারও কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশন করছেন স্থানীয়রা মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নোয়াখালীর কবিরহাট উপজেলায় হাজারও কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশিত হয়েছে।
রবিবার বেলা ১২টার সময় ওটারহাট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে হাজারও কণ্ঠে গাওয়া হয় জাতীয় সঙ্গীত।
স্থানীয় ইট প্রস্তুতকারী প্রতিষ্ঠান একতা ব্রিক্সস এ অনুষ্ঠানের আয়োজন করে।
জাতীয় সঙ্গীত পরিবেশন অনুষ্ঠানে, ওটারহাট উচ্চ বিদ্যালয় ছাড়াও ১৮টি শিক্ষা প্রতিষ্ঠানের তিন হাজার শিক্ষার্থী, স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, রাজনৈতিক দলের নেতাকর্মী-সমর্থক ও অভিভাবকরা অংশগ্রহণ করেন।
ওটারহাট উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোশারফ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একতা ব্রিক্সস-এর মালিক আনোয়ার হোসেন মিলন।
এছাড়া আরও বক্তব্য রাখেন জাতীয় সঙ্গীত আয়োজন ব্যবস্থাপনা কমিটির সভাপতি এনামুল হক খান, প্রধান শিক্ষক মোমিনুল হক প্রমুখ।
/বিটি/এসএনএইচ

সম্পর্কিত
সর্বশেষ খবর
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম