প্রবাসীদের সেবায় পুলিশের হেল্প ডেস্ক

নোয়াখালী প্রতিনিধি
২৩ মে ২০২৩, ১৭:৩২আপডেট : ২৩ মে ২০২৩, ১৭:৩৬

প্রবাসী এবং তাদের পরিবারের সুরক্ষায় নোয়াখালীতে ‘প্রবাসী কল্যাণ হেল্প ডেস্ক’ খুলেছে জেলা পুলিশ। মঙ্গলবার (২৩ মে) দুপুরে আইনশৃঙ্খলা বিষয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় পুলিশ সুপার (এসপি) মো. শহিদুল ইসলাম এই হেল্প ডেস্কের উদ্বোধন করেন।

এসপি জানান, হেল্প ডেস্ক ২৪ ঘণ্টা প্রবাসীদের সেবা দেবে। অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোহাম্মদ ইব্রাহিমের নেতৃত্বে জেলা বিশেষ শাখার (এসবি) পাঁচ সদস্য একটি হটলাইন নম্বরের (০১৩২-০১১০৯৩৩) মাধ্যমে মনিটর করবেন। তারা হেল্প ডেস্ক থেকে প্রবাসী এবং তাদের পরিবারকে আইনি সহায়তা দেবেন। প্রবাসীদের নিয়ে একটি হোয়াটস অ্যাপ গ্রুপ খোলা হয়েছে। এ ছাড়া হোয়াটস অ্যাপ, ইমো, মেসেঞ্জারসহ যেকোনও মাধ্যমে প্রবাসী এবং তাদের স্বজনরা হটলাইনের মাধ্যমে অভিযোগ জানাতে পারবেন পুলিশকে।

উদ্বোধন শেষে এসপি একটি হটলাইন নম্বরসহ একটি সেলফোন মোহাম্মদ ইব্রাহিমের হাতে তুলে দেন এবং একটি অভিযোগ গ্রহণ করেন। তিনি জানান, লিখিত অভিযোগ ছাড়াও হট লাইনে করা অভিযোগও পুলিশ খতিয়ে দেখবে এবং সব ধরনের সহায়তা দেওয়া হবে। এ বিষয়ে প্রতি মাসে কমপক্ষে একবার করে গণমাধ্যমকর্মীদের অবহিত করা হবে।

এ সময় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মত বিনিময় করেন এসপি। জেলার যানজট, কিশোর অপরাধ, মাদক ও ছিনতাই প্রতিরোধে করণীয় নিয়েও আলোচনা করা হয়।

সভায় জেলায় কর্মরত গণমাধ্যমকর্মী, অতিরিক্ত পুলিশ সুপার (সার্বিক) বিজয়া সেন উপস্থিত ছিলেন।

/এমএএ/
সম্পর্কিত
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
ইউনিয়ন কক্ষে কোটি টাকা, ক্যাম্পাসে শয়নকক্ষ; কলকাতার কলেজে তোলপাড়
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের