মসলার কারখানায় মিললো ১০০ কেজি ইটের গুঁড়ো, ৫০ কেজি তুষ

বগুড়া প্রতিনিধি
২৪ মে ২০২৩, ১৭:৫৩আপডেট : ২৪ মে ২০২৩, ১৭:৫৩

বগুড়ায় ইটের গুঁড়ো, তুষ ও কাঠের রঙ মিশিয়ে মসলা তৈরির অপরাধে সুলতান বাদশাহ নামে এক ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া কারখানাটি সিলগালা করা হয়েছে। বুধবার (২৪ মে) দুপুরে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের কর্মকর্তারা শহরের রাজাবাজারে এ অভিযান চালান।

জেলা ভোক্তা অধিকারের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী জানান, ব্যবসায়ী সুলতান বাদশাহ শহরের রাজাবাজারের কারখানায় হলুদ, মরিচ ও ধনে ভাঙান। সেখানে তিনি মসলার সঙ্গে ইটের গুঁড়ো, ধানের তুষ, কাপড় ও কাঠের রঙ মেশাতেন। গোপনে খবর পেয়ে বুধবার দুপুরে তার নেতৃত্বে ওই কারখানায় অভিযান চালানো হয়। সেখানে ১০০ কেজি ইটের গুঁড়ো, ৫০ কেজি ধানের তুষ, কাপড় ও কাঠের রঙ পাওয়া যায়। এ ছাড়া কারখানায় বিপুল পরিমাণ মসলার গুঁড়ো ছিল। ওই মসলায় ভেজাল মিশিয়ে বিক্রি করা হতো। এ অপরাধে কারখানার মালিক বাদশাহকে এক লাখ টাকা জরিমানা এবং কারখানা সিলগালা করা হয়েছে। তাৎক্ষণিকভাবে জরিমানার টাকা পরিশোধ করেছেন বাদশাহ।

তিনি আরও জানান, পরবর্তী সময়ে একই ধরনের অপরাধ পাওয়া গেলে কারখানা মালিকের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হবে।

অভিযান চলাকালে জেলা কৃষি বিপণন অফিস, চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

/এমএএ/
সম্পর্কিত
বাজারে নকল পণ্যের ছড়াছড়ি, চিনবেন কীভাবে
সাংবাদিক কর্মশালায় বক্তারাফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং কমাবে অসংক্রামক রোগের ঝুঁকি
বাজারে সংকট, এক গোডাউনে ৯১ লাখ টাকার সয়াবিন তেল মজুত
সর্বশেষ খবর
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান