স্কুলছাত্রীকে ইভটিজিংয়ের দায়ে সিএনজিচালকের কারাদণ্ড

নোয়াখালী প্রতিনিধি
২৮ মে ২০২৩, ১৭:০০আপডেট : ২৮ মে ২০২৩, ১৭:০০

নোয়াখালীর কোম্পানীগঞ্জে স্কুলছাত্রীকে ইভটিজিংয়ের দায়ে বেলাল হোসেন (২৬) নামে এক সিএনজিচালিত অটোরিকশার চালককে একমাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। রবিবার (২৮ মে) দুপুরে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেজবা উল আলম ভূঁইয়া ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ দণ্ডাদেশ দেন।

এর আগে, উপজেলার বসুরহাট বাজারের সিএনজি স্ট্যান্ডে এ ঘটনা ঘটে। 

দণ্ডপ্রাপ্ত বেলাল উপজেলার সিরাজপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের খোরশেদ আলমের ছেলে।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জানান, দণ্ডপ্রাপ্ত বেলাল বসুরহাট বাজারের সিএনজি স্ট্যান্ড দিয়ে চলাচল করা এক স্কুলছাত্রীকে ইভটিজিং করে আসছিল। রবিবার দুপুরে ইভটিজিংয়ের সময় স্থানীয়রা তাকে আটক করে। জিজ্ঞাসাবাদে অপরাধ স্বীকার করে সে। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম