জানাজা শেষে ফেরার পথে সড়কে প্রাণ গেলো বাবা-ছেলের

পাবনা প্রতিনিধি 
০৭ জুন ২০২৩, ১২:৪৬আপডেট : ০৭ জুন ২০২৩, ১২:৪৯

পাবনার ঈশ্বরদীতে সিএনজিচালিত অটোরিকশা ও ট্রাক্টরের সংঘর্ষে বাবা-ছেলে নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও তিন জন গুরুতর আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (৬ জুন) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের তেতুলতলা ঈশ্বরদী-পাবনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।  

নিহত ব্যক্তিরা হলেন- রাজশাহীর বাঘা উপজেলার চাঁদপুর গ্রামের রফিকুল আলমের ছেলে মাহবুবুর আলম (৪০) ও তার দেড় বছরের ছেলে আব্দুর রহমান। নিহত মাহবুবুর আলম পাবনায় স্কয়ার গ্রুপে কর্মরত ছিলেন। 

স্থানীয়দের বরাত দিয়ে পাকশী হাইওয়ে থানারা ওসি আশীষ কুমার স্যানাল জানান, মঙ্গলবার রাতে পারিবারিক একটি জানাজা শেষ করে মাহবুবুর তার স্ত্রী ও দুই সন্তান নিয়ে অটোরিকশা করে পাবনার দিকে যাচ্ছিলেন। পথে ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া তেতুলতলা তিনরাস্তার মোড়ে পৌঁছালে বিপরীতগামী টাক্টরের সঙ্গে সিএনজির মুখোমুখি সংঘর্ষে হয়। এতে বাবা ও ছেলে ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে পাকশী হাইওয়ে পুলিশ গিয়ে নিহত দুই জনের লাশ উদ্ধার করে। সিএনজি চালকসহ আহত তিন জনকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। 

ওসি আরও জানান, পুলিশ ট্রাক্টরটি আটক করলেও চালক পালিয়ে গেছে। এ ব্যাপারে পাকশী হাইওয়ে থানায় সড়ক দুর্ঘটনা আইনে একটি মামলা নথিভুক্ত হয়েছে। স্বজনদের কোনও অভিযোগ না থাকায় বুধবার সকালে ময়নাতদন্ত ছাড়া নিহতের স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

/এসএন/
সম্পর্কিত
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, ৫ জন নিহত
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান