এক কোটি ২০ লাখ টাকার সোনাসহ দুই পাচারকারী আটক

বেনাপোল প্রতিনিধি
০৭ জুন ২০২৩, ২০:১০আপডেট : ০৭ জুন ২০২৩, ২০:১২

ভারতে পাচারের সময় যশোরের শার্শা সীমান্তের রুদ্রপুর থেকে এক কেজি ৪০০ গ্রাম ওজনের ১২টি সোনার বারসহ দুই জনকে আটক করেছে বিজিবি। উদ্ধার সোনার আনুমানিক বাজারমূল্য এক কোটি ২০ লাখ টাকা।

বুধবার (৭ জুন) দুপুর আড়াইটার দিকে ২১ বিজিবি ব্যাটালিয়নের টহল দলের সদস্যরা তাদের আটক করেন।

আটক দুজন হলো– বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের মিন্টু হালদারের ছেলে দেব হালদার (৪২) এবং একই এলাকার শফিকুল ইসলামের ছেলে সাইদুল ইসলাম (২৩)।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর রহমান পিএসসি জানান, সীমান্তপথে একটি সোনার চালান ভারতে পাচার হবে এমন সংবাদে বিজিবি নজরদারি বাড়ায়। একপর্যায়ে রুদ্রপুর গ্রামের বিলপাড়া এলাকার মেইন পিলার ২২-এর পাশ দিয়ে দুই সন্দেহভাজন ব্যক্তি সীমান্তের দিকে প্রবেশের চেষ্টা করলে তাদের ধাওয়া করে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে ১২টি সোনার বার পাওয়া যায়। এক কেজি ৪০০ গ্রাম ওজন এই সোনার বাজারমূল্য আনুমানিক এক কোটি  ২০ লাখ টাকা।

আটক পাচারকারীদের বিরুদ্ধে সোনাপাচার আইনে মামলা দিয়ে শার্শা থানা পুলিশে সোপর্দ করা হয়েছে। আটক দুজন এলাকার চিহ্নিত সোনা, অস্ত্র ও মাদক পাচারকারী বলে জানান বিজিবি অধিনায়ক।

/এমএএ/
সম্পর্কিত
সীমান্ত হত্যা নিয়ে যত প্রশ্ন
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
শূন্যরেখায় ঠেলে পাঠানো ব্যক্তিদের সরিয়ে নিয়েছে বিএসএফ
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম