দাঁড়িয়ে থাকা বাসে আরেক বাসের ধাক্কা, পথচারী নিহত

সাভার প্রতিনিধি
০৮ জুলাই ২০২৩, ১৩:০৯আপডেট : ০৮ জুলাই ২০২৩, ১৩:১০

সাভারে দাঁড়িয়ে থাকা একটি বাসে পেছন থেকে নিযন্ত্রণ হারিয়ে আসা অপর একটি বাসের ধাক্কায় গণেশ (৫০) নামে এক পথচারী নিহত হয়েছেন। শনিবার (৮ জুলাই) সকালে ঢাকা-আরিচা মহাসড়কের বলিয়াপুর বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।

নিহত গণেশ সাভারের বনগাঁও ইউনিয়নের বাসিন্দা।

পুলিশ জানায়, ঢাকা-আরিচা মহাসড়কের বলিয়াপুর বাসস্ট্যান্ডে মৌমিতা পরিবহনের একটি বাস দাঁড়িয়ে যাত্রী নিচ্ছিলেন। এ সময় পেছন থেকে নিয়ন্ত্রণ হারিয়ে একে ট্রাভেলস পরিবহনের একটি বাস ধাক্কা দেয়। পরে মৌমিতা পরিবহনের বাসটি নিচে পড়ে যাওয়ার সময় চাপায় গণেশ মারা যায়। ধাক্কা দেওয়া একে ট্রাভেলসের বাসটিও ডিভাইডারের ওপর উঠে যায়। এ ঘটনায় আহত হয়েছে বাসে থাকা যাত্রীরা। 

সাভার হাইওয়ে থানার ওসি আজিজুল হক  বলেন, ‘পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। এ ঘটনায় বাস দুটি আটক করা গেলেও চালক ও হেলপার ঘটনার পরপরই সেখান থেকে পালিয়ে গেছে।’

/এসএন/
সম্পর্কিত
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
নিজের দেশে আমি কেন এমন অপমানের শিকার হলাম
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম