কিশোরগঞ্জে সংঘর্ষ: বিএনপির ১৯ নেতাকর্মীর বিরুদ্ধে পুলিশের মামলা

কিশোরগঞ্জ প্রতিনিধি 
১৯ জুলাই ২০২৩, ১৫:৫২আপডেট : ১৯ জুলাই ২০২৩, ১৫:৫২

কিশোরগঞ্জে বিএনপির পদযাত্রা থেকে পুলিশের ওপর হামলার অভিযোগে মামলা করেছে পুলিশ। বুধবার (১৯ জুলাই) সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) ফজলুর রহমান বাদী হয়ে দলের ১৯ নেতাকর্মীর বিরুদ্ধে এ মামলা করেন। পাশাপাশি মামলায় আরও ৬০-৭০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

বুধবার (১৯ জুলাই) দুপুরে সদর মডেল থানার ওসি মোহাম্মদ দাউদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘হামলার ঘটনায় ১৩ পুলিশ সদস্য আহত হয়েছেন। এ অভিযোগে মামলাটি হয়েছে। এজাহারে জেলা যুবদলের সভাপতি খসরুজ্জামান শরীফ, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আবু নাসের সুমন ও জেলা যুব দলের সাংগঠনিক সম্পাদক তারেকুজ্জামান পার্নেলসহ ১৯ জনের নাম উল্লেখ করা রয়েছে। অন্যরা অজ্ঞাত আসামি। তবে এ মামলায় এখন পর্যন্ত কোনও আসামিকে গ্রেফতার করা হয়নি।’

এর আগে মঙ্গলবার (১৮ জুলাই) দুপুরে শহরের রথখোলা সড়কে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের সময় পুলিশের ওপর বৃষ্টির মতো ইটপাটকেল নিক্ষেপ করেন নেতাকর্মীরা। এ সময় পুলিশ টিয়ারগ্যাস ও রাবার বুলেট ছুড়ে। এভাবে ঘণ্টাখানিক সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়া চলে। দুপুর দেড়টার দিকে বিএনপির নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে পড়লে পরিস্থিতি শান্ত হয়। 

ওই দিন ১২টায় এক দফা দাবিতে বিএনপির পদযাত্রা কর্মসূচি উপলক্ষে গুরুদয়াল সরকারি কলেজ মাঠ থেকে একটি বিশাল পদযাত্রা বের হয়। এতে নেতৃত্ব দেন জেলা বিএনপির সভাপতি শরীফুল আলম। এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম ও সহসভাপতি শেখ মুজিবুর রহমান ইকবালসহ জেলা বিএনপির নেতারা উপস্থিত ছিলেন। পদযাত্রা ঘিরে শহরে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়।

/এসএন/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম