সংবিধানের বাইরে আমরা এক চুলও যাবো না: দীপংকর

রাঙামাটি প্রতিনিধি
২০ জুলাই ২০২৩, ১৩:২৪আপডেট : ২০ জুলাই ২০২৩, ১৩:৪০

কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি দীপংকর তালুকদার এমপি বলেন, ‘সংবিধানে তত্ত্ববধায়ক সরকার ব্যবস্থা নাই। দেশের প্রত্যেক নাগরিককে সংবিধান মানতে হবে। সংবিধানের বাইরে আমরা এক চুলও যাবো না। এই সরকারে অধীনেই নির্বাচন হবে।’

বৃহস্পতিবার (২০ জুলাই) সকালে রাঙামাটি জেলা আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে এসব কথা বলেন তিনি। সারাদেশে বিএনপি কর্তৃক নৈরাজ্যসৃষ্টি ও আওয়ামী লীগের নেতা-কর্মীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলার প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করা হয়।

দীপংকর তালুকদার আরও বলেন, ‘ইউরোপীয় ও আমেরিকার যে প্রতিনিধি দল বাংলাদেশ এসেছে, তারা সুষ্ঠু এবং অবাধ নির্বাচনের কথা বলেছেন। আমরাও সুষ্ঠু-অবাধ ও নিরপেক্ষ নির্বাচন চাই। বিএনপি বলছে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হতে হবে এবং এই সরকারের অধীনে কোনও নির্বাচন হবে না। তারা যাদের নালিশ করে ডেকে নিয়ে এসেছে তারাও সুষ্ঠু ও অবাধ নির্বাচনের কথাই বলছেন। তাদের কেউ অংশগ্রহণমূলক নির্বাচনের কথা বলে নাই। এমনকি তত্ত্বাবধায়ক সরকারেরও কথা বলেনি।’ 

শান্তি সমাবেশে আরও বক্তব্য দেন রাঙামাটি সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি দীপক বিকাশ চাকমা, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুনছুর আলী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুছা মতাব্বর, সহসভাপতি অংসুই প্রু চৌধুরী। 

সমাবেশে জেলা আওয়ামী লীগের নেতাকর্মী ছাড়াও অংগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

/এসএন/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
সর্বশেষ খবর
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম