চট্টগ্রামে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৯ আগস্ট ২০২৩, ১৭:৪০আপডেট : ০৯ আগস্ট ২০২৩, ১৭:৪০

চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও দুই জনের মৃত্যু হয়েছে। চলতি বছর জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩০ জনের মৃত্যু হলো।

বুধবার (৯ আগস্ট) সকাল ৮টার পূর্ববর্তী ২৪ ঘণ্টায় আরও ১২৯ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর হাসপাতালে ভর্তি হয়েছেন তিন হাজার ৬৭৮ জন।

চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে উল্লেখ করা হয়, ২৪ ঘণ্টায় সরকারি হাসপাতালে ৭৯ এবং বেসরকারি হাসপাতালে ৫০ জন ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালগুলোতে চিকিৎসাধীন আছেন ২৮৪ জন রোগী।

জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়া বাংলা ট্রিবিউনকে বলেন, ‘চট্টগ্রামে ডেঙ্গুতে মো. জুয়েল (২৬) ও মো. হুমায়ুন কবির (৬৫) নামে আরও দুই জন মারা গেছেন। জুয়েল নগরীর কোতয়ালি থানা এলাকার বাসিন্দা। তিনি ডেঙ্গু উপসর্গ নিয়ে মঙ্গলবার (৮ আগস্ট) চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি হন। আজ (বুধবার) সকালে তার মৃত্যু হয়। হুমায়ুন রাউজান উপজেলার বাসিন্দা। গত ৫ আগস্ট তাকে নগরীর বেসরকারি পার্কভিউ হাসপাতালে ভর্তি করা হয়। আজ ভোরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।’

তিনি জানান, চলতি আগস্ট মাসে ৯০২ জন ডেঙ্গুতে আক্রান্ত হন, মারা গেছেন পাঁচ জন। জুলাই মাসে দুই হাজার ৩১১ জন আক্রান্ত হন, মারা গেছেন ১৬ জন। জুনে আক্রান্ত ২৮২, মৃত্যু ৬। মে মাসে ৫৩, এপ্রিলে ১৮, মার্চে ১২, ফেব্রুয়ারিতে ২২ এবং জানুয়ারিতে ৭৭ জন আক্রান্ত হন। জানুয়ারিতে আক্রান্তদের মধ্যে মারা গেছেন তিন জন।

আক্রান্তদের মধ্যে নগরীর বাসিন্দা দুই হাজার ৬০৯ জন এবং জেলার অন্যান্য এলাকার এক হাজার ৬৯ জন। তাদের মধ্যে পুরুষ এক হাজার ৬৭১, নারী এক হাজার ৬২ এবং শিশু ৯৪৫ জন। অপরদিকে, মারা যাওয়াদের মধ্যে পুরুষ আট জন, নারী আট জন এবং শিশু ১৪ জন।

/এমএএ/
সম্পর্কিত
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
‘চীনের অর্থায়নে হচ্ছে ৫টি নারী হাসপাতাল’ 
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম