যমুনার পানি বাড়ায় সিরাজগঞ্জে প্লাবিত হচ্ছে নিচু এলাকা

সিরাজগঞ্জ প্রতিনিধি
১৬ আগস্ট ২০২৩, ২৩:২৫আপডেট : ১৬ আগস্ট ২০২৩, ২৩:৩০

সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বেড়ে বিপদসীমার মাত্র ১৬ সেন্টি মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আগামী দু্ই-একদিনের মধ্যে পানি বিপদসীমা অতিক্রম করতে পারে বলে জানিয়েছে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।

এদিকে, যমুনার পানি বাড়ায় জেলার অন্যান্য নদ-নদীর পানিও বৃদ্ধি পাচ্ছে। প্লাবিত হতে শুরু করেছে চরাঞ্চল, নিচু এলাকার ফসলি জমি ও বাড়িঘর।

সিরাজগঞ্জ পাউবো উপ-বিভাগীয় প্রকৌশলী রণজিত কুমার সরকার জানান, বুধবার (১৬ আগস্ট) সিরাজগঞ্জ হার্ড পয়েন্টে যমুনা নদীর পানির সমতল রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৭৪ মিটার। গত ২৪ ঘণ্টায় ৯ সেন্টিমিটার বেড়ে বিপদসীমার ১৬ সেন্টি মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে (এই পয়েন্টে বিপদসীমা ১২ দশমিক ৯০ মিটার)।

অপরদিকে, কাজিপুরের মেঘাই পয়েন্টে পানি রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ৪৬ মিটার। ২৪ ঘণ্টায় ১০ সেন্টি মিটার বেড়ে বিপদসীমার ৩৪ সেন্টি মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে (বিপৎসীমা ১৪ দশমিক ৮০ মিটার)।

রণজিত কুমার সরকার বলেন, ‘যমুনার পানি আরও দুই-তিন দিন বাড়বে। এর মধ্যে বিপদসীমাও অতিক্রম করতে পারে। তবে এ দফায় বড় বন্যার হওয়ার কোনও আশঙ্কা নেই।’

/এমএএ/
সম্পর্কিত
১০ দিনে পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায় প্রায় ৬৪ কোটি টাকা
টাঙ্গাইলে ট্রাক উল্টে নিহত ১৫ঈদ করার আশায় বইসা আছে বাড়ির লোকজন, নজরুল মর্গে, আমি থানায়
ঈদযাত্রা: যমুনা সেতু দিয়ে ২৪ ঘণ্টায় ৩৩ হাজার যান চলাচল
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের