সাঈদীর মৃত্যুতে শোক প্রকাশ করায় তাঁতী লীগ নেতা বহিষ্কার

বগুড়া প্রতিনিধি
১৭ আগস্ট ২০২৩, ১৯:৫০আপডেট : ১৭ আগস্ট ২০২৩, ১৯:৫০

বগুড়ার আদমদীঘি উপজেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদক আহসান হাবীবকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে ফেসবুকে শোক প্রকাশ করায় তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় সংগঠনের জেলা সভাপতি নুরুজ্জামান সোহেল এবং সাধারণ সম্পাদক রাশেকুজ্জামান রাজন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

জানা গেছে, জামায়াত নেতা সাঈদীর মৃত্যুর পর আদমদীঘি উপজেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদক আহসান হাবীব তার ফেসবুক পেজে শোক প্রকাশ করেন। বিষয়টি নজরে এলে জেলা তাঁতী লীগের জরুরি সভায় তাকে সংগঠনের পদ থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত নেওয়া হয়। তার বিরুদ্ধে সংগঠনবিরোধী, শৃঙ্খলা পরিপন্থী ও সংগঠনের মর্যাদা ক্ষুণ্ন হয় এমন কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ আনা হয়।

আহসান হাবিব জানান, গত ১৪ আগস্ট সাঈদীর মৃত্যুতে শোক প্রকাশ করে তিনি ফেসবুকে পোস্ট দিয়েছিলেন। পরে দলীয় শৃঙ্খলাভঙ্গের বিষয়টি বুঝতে পেরে পোস্টটি ডিলিট করে দেন। এ ভুলের জন্য তিনি দুঃখ প্রকাশ করেছেন।

বগুড়া জেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদক রাশেকুজ্জামান রাজন বলেন, ‘সংগঠনবিরোধী কর্মকাণ্ডের জন্য আদমদীঘি উপজেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদক আহসান হাবীবকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাকে সংগঠনের সব কার্যক্রম থেকে বিরত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের