ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে মা-মেয়ের মৃত্যু

কুষ্টিয়া প্রতিনিধি
২৪ আগস্ট ২০২৩, ২০:০৪আপডেট : ২৪ আগস্ট ২০২৩, ২০:০৪

কুষ্টিয়ায় ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনার সময় তাৎক্ষণিক মেয়ের মৃত্যুর হয়। পরদিন বৃহস্পতিবার হাসপাতালে মায়েরও মৃত্যু হয়। সদর উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের ভবানীপুর গ্রামে এ ঘটনা ঘটেছে।

কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

মারা যাওয়া দুজন হলেন– ভবানীপুর গ্রামের ইব্রাহিম ফারাজির স্ত্রী আয়েশা খাতুন (২৫) এবং তার সাত মাস বয়সী সন্তান নুসরাত জাহান।

ইউপি চেয়ারম্যান জানান, বুধবার রাতে ইব্রাহিম, তার স্ত্রী আয়েশা ও তাদের শিশুসন্তান নিজেদের ঘরে ঘুমিয়ে ছিলেন। রাত আড়াইটার দিকে তাদের দুজনকে বিষাক্ত সাপে কামড় দেয়। কিছু বুঝে ওঠার আগেই শিশুটির মৃত্যু হয়। আয়েশা খাতুনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে তারও মৃত্যু হয়।

ইউপি চেয়ারম্যান আরও জানান, সাড়ে কামড়ের পরে ইব্রাহিম সাপটিকে তাৎক্ষণিক মেরে ফেলেন। স্থানীয়রা এটিকে ‘আড়াল বাঁকা’ সাপ বলে জানিয়েছেন। সাপটি সাদাকালো বর্ণের। এটি প্রায় দেড়হাত লম্বা হবে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের