গোদাগাড়ীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত দুই

রাজশাহী প্রতিনিধি
২৬ ফেব্রুয়ারি ২০১৬, ২১:১০আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০১৬, ২১:১০

রাজশাহী রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় শুক্রবার পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। নিহতরা হলেন- পুঠিয়া উপজেলার হাওলাদারপাড়া গ্রামের সাইফুল ইসলামের ছেলে মাসুদ রানা (২৫) ও গোদাগাড়ী উপজেলার সেখেরপাড়া গ্রামের লাল মোহাম্মদের ছেলে মাসুদ রানা (৩৫)।
বিষয়টি নিশ্চিত করেছেন গোদাগাড়ী মডেল থানার ওসি এস এম আবু ফরহাদ।
জানা গেছে, শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের ডোমকুলী নামক স্থানে ট্রাকচাপায় মাসুদ রানা (২৫) নামে এক মোটরসাইকেল আরোহীর ঘটনাস্থলেই মৃত্যু হয়। তবে আরেক মোটরসাইকেল আরোহী বিপুল চন্দ্র এই দুর্ঘটনায় গুরুত্বর আহত হয়েছেন। তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নগরীর ঘোষপাড়ার বিদ্যুৎ চন্দ্রের ছেলে বিপুল চন্দ্র মাসুদ রানাকে পেছনে নিয়ে মোটরসাইকেল চালিয়ে চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহীর দিকে আসছিল। এ সময় ওভারটেক করতে গেলে ট্রাকটি মোটরসাইকেলটিকে চাপা দেয়।
এ ব্যাপারে গোদাগাড়ী মডেল থানার ওসি এসএম আবু ফরহাদ বলেন, ট্রাকটি মোটরসাইকেল আরোহীদের চাপা দিয়ে পালিয়ে গেছে। তবে এই ঘটনায় ট্রাকসহ চালককে আটকের জন্য অভিযান চলছে।
অন্যদিকে একই দিন বিকাল ৩টার দিকে উপজেলার হরিশংকরপুরে স্যালোচালিত ভটভটি উল্টে চালক মাসুদ রানা (৩৫) আহত হয়। পরে তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে (রামেকে) ভর্তি করা হলে সন্ধ্যা ৬টার দিকে তার মৃত্যু হয়।
/জেবি/ এএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের