যুবককে ঝুলিয়ে পেটানোর অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে

কুমিল্লা প্রতিনিধি
০৮ সেপ্টেম্বর ২০২৩, ০০:১৯ আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৩, ০০:১৯

কুমিল্লায় এক যুবককে ঝুলিয়ে পেটানোর অভিযোগ উঠেছে ইউপি সদস্যের বিরুদ্ধে। বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) জেলার মেঘনা উপজেলার বড়কান্দা ইউনিয়নের বড়কান্দা গ্রামে এ ঘটনা ঘটেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

নির্যাতনের শিকার ওই যুবক কুমিল্লার হোমনা উপজেলার চম্পকনগর এলাকার মো. কুদ্দুসের ছেলে মো. রাসেল (৩২)।

এ ঘটনায় অভিযুক্ত মো. আলম বড়কান্দা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য।

ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, দড়ি দিয়ে হাত-পা বেঁধে ওই যুবককে ঝুলিয়ে পেটানো হচ্ছে। তাকে পেটাচ্ছেন পাঞ্জাবি পরা ইউপি সদস্য মো. আলম। এ সময় ওই যুবক ‘আমারে মাপ করে দেন। আমি আর করুম না। আমারে মাফ করে দেন’ বলে চিৎকার করছিলেন। এরপর তার শরীরে আবারও আঘাত করতে দেখা যায় ওই ইউপি সদস্যকে।

বড়কান্দা ইউপি চেয়ারম্যান মো. ফারুক হোসেন রিপন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বড়কান্দা ইউনিয়নের বড়কান্দা গ্রামে গত ২০  থেকে ২৫ দিন আগে ১৮টি নলকূপ চুরি হয়েছে। এর পর থেকে মানুষ সচেতন হয়ে যায়। বুধবার রাতে বড়কান্দা গ্রামের মনির মির্জার বাড়িতে টিউবওয়েল চুরির সময় ওই যুবককে আটক করা হয়। সকালে উৎসুক জনতা তাকে আটক করে পিটুনি দেয়। এ সময় আমাদের ৪ নম্বর ওয়ার্ড মেম্বার মো. আলম গিয়েও তাকে শাসন করে। আমি ভিডিওটি দেখেছি। তার আইন নিজের হাতে নেওয়া উচিত হয়নি।’

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) খন্দকার আশফাকুজ্জামান বলেন, ‘ঘটনাটির পর পুলিশ ওই যুবককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করায়। প্রাথমিক চিকিৎসা শেষে সে পুলিশের হেফাজতে আছে। অপরদিকে অভিযুক্ত ওই ইউপি সদস্যকে ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক