হবিগঞ্জে ৪ শিশু হত্যা: প্রধান আসামি রিমান্ড শেষে কারাগারে

হবিগঞ্জ হবিগঞ্জ
২৭ ফেব্রুয়ারি ২০১৬, ১৫:৪০আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০১৬, ১৫:৪০

চার শিশু হত্যা মামলার প্রধান আসামি আব্দুল আলী হবিগঞ্জের বাহুবলে চার শিশু হত্যার ঘটনায় ১০ দিনের রিমান্ড শেষে প্রধান আসামি আব্দুল আলীকে কারাগারে পাঠানো হয়েছে। শনিবার দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো.কাউছার আলমের আদালতে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গত ১৮ ফেব্রুয়ারি আব্দুল আলীর ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কৌশিক আহাম্মদ খোন্দকার। এ ঘটনায় এ পর্যন্ত ছয় জন কারাগারে এবং একজন রিমান্ডে রয়েছেন।
কোর্ট পুলিশের পরিদর্শক (ওসি) কাজী কামাল উদ্দিন জানান, ১০ দিনের রিমান্ড শেষে আদালত আব্দুল আলীকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
উল্লেখ্য গত ১২ ফেব্রুয়ারি জেলার বাহুবল উপজেলার সুন্দ্রাটিকি গ্রামের চার শিশু নিখোঁজ হয়।তারা হলো ভাদেশ্বর ইউনিয়নের সুন্দ্রাটিকি গ্রামের মো. ওয়াহিদ মিয়ার ছেলে জাকারিয়া আহমেদ শুভ (৮), তার চাচাত ভাই আব্দুল আজিজ-এর ছেলে তাজেল মিয়া (১০) ও আবদাল মিয়ার ছেলে মনির মিয়া (৭) এবং তাদের প্রতিবেশী আব্দুল কাদির-এর ছেলে ইসমাঈল হোসেন (১০)। এরপর ১৭ ফেব্রুয়ারি বাড়ির পাশে ধানের জমি থেকে মাটি চাপা অবস্থায় তাদের লাশ উদ্ধার করা হয়।

/জেবি/এফএস/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম