হবিগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ৬ শ্রমিক দগ্ধ

হবিগঞ্জ প্রতিনিধি
২৮ ফেব্রুয়ারি ২০১৬, ১৩:২৪আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০১৬, ২২:০৫

হবিগঞ্জের অলিপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণেএকটি শিল্প কারখানায় ৬ শ্রমিক দগ্ধ হয়েছে। গুরুতর অবস্থায় তাদেরকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। রবিবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনাটি ঘটে।

দগ্ধ শ্রমিকরা জানান, অলিপুরে অবস্থিত ওই কারখানার ভেতরের একটি কক্ষে গ্যাস সিলিন্ডারের কাজ করার সময় হঠাৎ একটি গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণ ঘটে। এসময় মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা রুমের চারদিকে ছড়িয়ে পড়ে। এতে আব্দুল মোত্তালিব (২৫), রবিউল ইসলাম (২২), আলমগীর হোসেন (২৬), নাছিম মিয়া (২৭), সুমন মিয়া (২৮) ও শিপন মিয়া (৩০) নামের ৬ শ্রমিক কম-বেশি দগ্ধ হন। পরে স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসে।

এ ব্যাপারে হবিগঞ্জ সদর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডা. বজলুর রহমান জানান, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে শ্রমিকরা দগ্ধ হয়েছে। তাদের প্রত্যেকের শরীরের বেশ কিছু অংশ দগ্ধ হওয়ায় তদেরকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

/টিএন/এএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের