অতিবৃষ্টিতে চা বাগানের টিলা ধসে শিশুর মৃত্যু

সিলেট প্রতিনিধি
০৭ অক্টোবর ২০২৩, ১৬:৩৪আপডেট : ০৭ অক্টোবর ২০২৩, ১৬:৩৫

সিলেটে সদরে অতিবৃষ্টির কারণে চা বাগানের টিলা ধসে অর্চনা ছত্রী (১১) নামে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীর মৃত্যু হয়েছে। শনিবার (৭ অক্টোবর) ভোরে ঘুমন্ত অবস্থায় বাড়ির ওপর টিলার মাটি ধসে পড়লে শিশুটি চাপা পড়ে।

অর্চনা সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের খাদিম চা বাগানের বুলবুল ছত্রীর মেয়ে।

খাদিমনগর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য আতাউর রহমান জানান, টানা বৃষ্টির কারণে টিলার মাটি ধসে ঘুমন্ত শিশু অর্চনাকে চাপা দিলে সে মারা যায়। স্থানীয়রা মাটির নিচ থেকে বুলবুল ছত্রী, তার স্ত্রী এবং চার বছরের এক শিশুকে উদ্ধার করে। তবে এ সময় শিশু অর্চনাকে পাওয়া যাচ্ছিল না। প্রায় দুই ঘণ্টা পর তাকে ঘরের মধ্যে মাটিচাপা পড়া অবস্থায় উদ্ধার করেন স্থানীয়রা।

সিলেট সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাছরীন আক্তার বলেন, ‘সিলেটে দুই দিন ধরে অতিবৃষ্টির ফলে টিলা এবং এর পাদদেশে বসবাসকারীদের সতর্ক করা হচ্ছিল। এ জন্য একাধিকবার মাইকিং করা হয়েছে। আজও মাইকিং করা হচ্ছে। ভোররাতে টিলার মাটি ধসে এক শিশু মারা গেছে। খবর পেয়ে আমি, উপজেলা চেয়ারম্যান এবং স্থানীয় জনপ্রতিনিধিদের নিয়ে মৃত শিশুর বাড়িতে গিয়েছিলাম। এ সময় প্রাথমিকভাবে জেলা প্রশাসনের পক্ষ থেকে ১০ হাজার টাকা সহায়তা দেওয়া হয়েছে। আরও ১০ হাজার টাকা সহায়তা দেওয়া হবে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি