কাপ্তাই হ্রদে নৌযান চলাচল বন্ধ ঘোষণা

রাঙামাটি প্রতিনিধি
২৪ অক্টোবর ২০২৩, ১৭:৪৪আপডেট : ২৪ অক্টোবর ২০২৩, ১৭:৪৪

প্রবল ঘূর্ণিঝড় ‘হামুন’-এর প্রভাবে জানমালের ক্ষতি এড়াতে বুধবার সকাল থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কাপ্তাই হ্রদে সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন।

মঙ্গলবার বিকালে রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, যেকোনও জরুরি প্রয়োজনের জন্য জেলা প্রশাসনের কন্ট্রোল রুম খোলা হয়েছে। 

ঘূর্ণিঝড় ‘হামুন’-এর প্রভাবে মঙ্গলবার সারাদিন রাঙামাটিতে থেমে থেমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে।

রাঙামাটি ট্যুরিস্ট বোট মালিক সমিতির সহ-সভাপতি রমজান আলী বলেন, ‘কিছুক্ষণ আগে জেলা প্রশাসন থেকে ট্যুরিস্ট বোট চলাচল বন্ধ রাখার জন্য বলা হয়েছে। ঘূর্ণিঝড় ‘হামুন’-এর প্রভাবের কারণে ট্যুরিস্টদের নিরাপত্তার জন্য সব বোট চলাচল বন্ধ রাখা হবে।’

রাঙামাটি লঞ্চ মালিক সমবায় সমিতির সভাপতি মো. মঈন উদ্দিন সেলিম বলেন, ‘জেলা প্রশাসন থেকে বিষয়টি অবহিত করা হয়েছে আমাদের। আমরাও সেই নির্দেশনা অনুযায়ী বুধবার সকাল থেকে লঞ্চ চলাচল বন্ধ রাখবো।’

/এমএএ/
সম্পর্কিত
ঘূর্ণিঝড়ে কক্সবাজারে ক্ষয়ক্ষতির পরিমাণ আশঙ্কার চেয়েও বেশি: ত্রাণ প্রতিমন্ত্রী
ঘূর্ণিঝড় হামুন: বিশুদ্ধ পানির সংকট, এখনও কাটেনি বিদ্যুৎ-নেটওয়ার্ক বিপর্যয়
ঘূর্ণিঝড় হামুনে কক্সবাজারে ক্ষতিগ্রস্ত ৩৭ হাজার বসতবাড়ি
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি