নারায়ণগঞ্জে বিএনপি-পুলিশ সংঘর্ষ, গুলিবিদ্ধ ৩

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৯ অক্টোবর ২০২৩, ১১:৩৬আপডেট : ২৯ অক্টোবর ২০২৩, ১১:৩৬

নারায়ণগঞ্জে মহানগর বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে আট জন আহত হয়েছেন। তাদের মধ্যে তিন জন গুলিবিদ্ধ হয়েছেন। রবিবার (২৯ অক্টোবর) সকাল ৮টায় নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া বালুর মাঠ এলাকায় এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধরা হলেন– ওয়াদুদ সাগর, সুজন ও সোহেল। তারা যুবদলের কর্মী বলে জানা গেছে। তাৎক্ষণিকভাবে আহত অপর নেতাকর্মীদের পরিচয় পাওয়া যায়নি।

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু বাংলা ট্রিবিউনকে বলেন, ‘কেন্দ্র ঘোষিত হরতাল পালনের লক্ষ্যে  আমরা শাস্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করছিলাম। এ সময় পুলিশ আমাদের নেতাকর্মীদের ওপর হামলা চালায় ও গুলি ছোড়ে। এতে আমাদের আট জন নেতাকর্মী আহত হয়েছেন। এর মধ্যে অনেকে গুলিবিদ্ধ হয়েছেন।’

নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্যসচিব সাহেদ আহমেদ বলেন, ‘মিছিল নিয়ে আমাদের নেতাকর্মীরা নারায়ণগঞ্জ প্রেস ক্লাব এলাকায় জড়ো হতে শুরু করলে পুলিশ তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় ওয়াদুদ সাগর, সুজন ও সোহেল নামে তিন জন যুবদলকর্মী গুলিবিদ্ধ হয়েছেন।’

নারায়ণগঞ্জ সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান মোল্লা বলেন, ‘বিএনপির এক-দেড়শ লোক পিকেটিং এবং জানমালের ক্ষতি করার উদ্দেশ্যে এখানে প্রস্তুতি নিচ্ছিল। তারা পুলিশের উপস্থিতি টের পেয়ে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়ে মারে। এ সময় আমরা তাদের ধাওয়া করে ছত্রভঙ্গ করে দিয়েছি। বেশ কয়েক রাউন্ড শটগানের গুলি ছুড়েছি।’

/এমএএ/
সম্পর্কিত
আমদানিকারককে হত্যা: হরতালে স্থবির নওয়াপাড়া নৌবন্দর
জনগণের শান্তি নষ্ট করে হরতাল করার সুযোগ কাউকে দেবো না: প্রধানমন্ত্রী
শিক্ষক নিয়োগ প্রক্রিয়া স্থগিত, রাঙামাটিতে হরতাল প্রত্যাহার
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান