ইজিবাইকে ট্রাকের ধাক্কায় বাবা-ছেলে নিহত, আহত ৩

মাদারীপুর প্রতিনিধি
৩১ অক্টোবর ২০২৩, ২০:৩২আপডেট : ৩১ অক্টোবর ২০২৩, ২০:৩৪

মাদারীপুরের ইজিবাইকে ট্রাকের ধাক্কায় বাবা ও ছেলে নিহত হয়েছেন। এ সময় ইজিবাইকে থাকা আরও তিন যাত্রী হয়েছেন। মঙ্গলবার (৩১ অক্টোবর) সন্ধ্যার দিকে সদর উপজেলার মাদারীপুর-শরীয়তপুর মহাসড়কের মটের বাজার এলাকায় এ ঘটনা ঘটে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম সালাহউদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।

এ সময় ট্রাকসহ চালককে হাতনাতে আটক করেন স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে।

নিহতরা হলেন– সদর উপজেলা চর খোয়াজপুর এলাকার মহাদেব দেবনাথ (৬৫) এবং তার ছেলে মিঠুন দেবনাথ (১৬)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যার দিকে সদর উপজেলার কোটের মোড় থেকে একটি ইজিবাইক যাত্রী নিয়ে খোয়াজপুর ইউনিয়নের মঠের বাজার এলাকার যাচ্ছিল। পথে মঠের বাজার এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে ইজিবাইকের মুখোমুখি ধাক্কা দেয়। এতে ইজিবাইকে থাকা মহাদেব ও তার ছেলে মিঠুন ঘটনাস্থলেই মারা যান। আবুল হাওলাদার (৩৭) ও আলাওল ফকির (৩২), শফিক (২৪) নামে আরও তিন যাত্রী আহত হয়েছেন। এ সময় ট্রাকসহ চালককে হাতনাতে আটক করেন স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে।

ওসি সালাহউদ্দিন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পরিদর্শন করে পুলিশ। পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর মর্গে পাঠানো হয়েছে।’

/এমএএ/
সম্পর্কিত
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, ৫ জন নিহত
সর্বশেষ খবর
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম