নারায়ণগঞ্জে দুই গাড়িতে আগুন, পুলিশের গুলি

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০২ নভেম্বর ২০২৩, ১৩:১৭আপডেট : ০২ নভেম্বর ২০২৩, ১৩:১৭

বিএনপির ডাকা অবরোধের তৃতীয় দিনে নারায়ণগঞ্জের এশিয়ান হাইওয়েতে তুলাবোঝাই একটি কাভার্ডভ্যান ও একটি ট্রাক ভাঙচুর করে আগুন দিয়েছে অবরোধকারীরা। পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং চার জনকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার (২ নভেম্বর) সকালে রূপগঞ্জ উপজেলার কুশাব এলাকায় এ ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে গ্রেফতার ব্যক্তিদের পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি সুলতান মাহমুদ ও মাসুদুর রহমানের নেতৃত্বে ৪০-৫০ জন  নেতাকর্মী এশিয়ান হাইওয়েতে অবস্থান নিয়ে একটি কাভার্ডভ্যান আটকে ভাঙচুর করে আগুন জ্বালিয়ে দেন। পরে আরেকটি কাঠবোঝাই ট্রাক ভাঙচুর করে তাতেও আগুন জ্বালিয়ে দেন তারা। খবর পেয়ে পুলিশ গিয়ে ঘটনাস্থলে হাজির হয়। এ সময় নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়ে মারে। পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ শটগানের গুলি ছুড়েছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। তবে তাদের নাম-পরিচয় জানা যায়নি। এ সময় ঘটনাস্থল থেকে চার জনকে গ্রেফতার করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে জেলার সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) আবির হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সকালে ৪০-৫০ জনের একটি দল সড়ক অবরোধ করে একটি তুলাবোঝাই পিকআপ ভ্যান ও একটি ট্রাক ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। এ সময় পুলিশ গিয়ে গুলি ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে এবং ঘটনাস্থল থেকে চার জন অবরোধকারীকে গ্রেফতার করেছে।’

পুলিশ সুপার (এসপি) গোলাম মোস্তফা রাসেল বলেন, ‘অবরোধের তৃতীয় দিন যান চলাচল স্বাভাবিক রয়েছে। তবে আজ নারায়ণগঞ্জের রূপগঞ্জ ও সিদ্ধিরগঞ্জে বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে। রূপগঞ্জে অবরোধকারীরা কাভার্ডভ্যানে আগুন দেয়। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে চার জনকে গ্রেফতার করে। এ ছাড়া সিদ্ধিরগঞ্জে তারা একটি গাড়ি ভাঙচুর করার চেষ্টা করে। সে সময় পুলিশ গিয়ে তিন জনকে গ্রেফতার করে। সার্বিকভাবে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’

/এমএএ/
সম্পর্কিত
দীপেন দেওয়ানের পদত্যাগপত্র প্রত্যাহারের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ
বাস সার্ভিস বন্ধের প্রতিবাদডাকসু নেতার নেতৃত্বে সড়ক অবরোধ করে বিক্ষোভ, ভোগান্তি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ছাড়লেন শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের