কুষ্টিয়ায় বিএনপি-জামায়াতের ১৬ নেতাকর্মী গ্রেফতার

কুষ্টিয়া প্রতিনিধি
০৩ নভেম্বর ২০২৩, ২২:৪১আপডেট : ০৩ নভেম্বর ২০২৩, ২২:৪১

কুষ্টিয়ায় নাশকতাসহ বিভিন্ন মামলায় বিএনপি ও জামায়াতের ১৬ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ নভেম্বর) থেকে শুক্রবার (৩ নভেম্বর) সকাল পর্যন্ত বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

শুক্রবার (৩ নভেম্বর) কুষ্টিয়া জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) পলাশ কান্তি নাথ বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃতরা হলেন– জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও কুষ্টিয়া শহরের কালিশংকরপুর এলাকার বাসিন্দা অধ্যাপক ফরহাদ হোসেন (৭২), মিরপুর উপজেলার ঝুটিয়াডাঙ্গা গ্রামের জামায়াতকর্মী মাসুদ রানা (২৪), কুষ্টিয়া শহর জামায়াতের আমীর ও কুষ্টিয়া শহরের দেশওয়ালীপাড়ার দোস মোহাম্মদ লেনের বাসিন্দা রাজী উদ্দিন শাহিন (৫৫), কুষ্টিয়া শহর জামায়াতের রোকন ও কুষ্টিয়া সদর উপজেলার জগতী ফুলবাড়িয়া এলাকার আব্দুর রহিম (৪০), কুষ্টিয়া জামায়াতের রোকন ও কুষ্টিয়া শহরের কাস্টমমোড় এলাকার সিরাজুল ইসলাম (৭৩), কুষ্টিয়া শহর জামায়াতের রোকন ও শহরের চৌড়হাস প্রতীতি বিদ্যালয় এলাকার আবুল কাশেম (৬৭), কুষ্টিয়া শহর জামায়াতের রোকন ও মিরপুর উপজেলার কালিনাথপুর এলাকার অধ্যাপক ইউনুস আলী (৫২)।

এ ছাড়াও ভেড়ামারা পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও ভেড়ামারা উপজেলার বামনপাড়া গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে শফিকুল ইসলাম ডাবলু (৫৮), ভেড়ামারা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও ভেড়ামারা উপজেলার ক্ষেমিরদিয়ার বিশ্বাসপাড়া এলাকার মেহেরুল ইসলাম (৪৬), খোকসা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও খোকসা উপজেলার ভবানিপুর গ্রামের রবিউল ইসলামসহ (৪৫) বিএন‌পি, জামায়াতের ১৬ নেতাকর্মী‌কে গ্রেফতার করা হয়েছে।

এ বিষয়ে কুষ্টিয়া জেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা আবুল হাশেম বলেন, ‘আমাদের সাত নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। এই গ্রেফতারের তীব্র প্রতিবাদ জানাই। অবিলম্বে তাদের সবার মুক্তির দাবি করছি।’

এ বিষয়ে কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) পলাশ কান্তি নাথ বলেন, ‘কুষ্টিয়ায় নাশকতাসহ বিভিন্ন মামলায় বিএনপি, জামায়াতের ১৬ জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম