নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার নয়াপুরে একটি পেট্রোল পাম্পের তেলের ট্যাংকের ভেতরে পড়ে গেছেন মোহাম্মদ হান্নান ও মাসুম নামে দুই শ্রমিক। সোমবার দুপুর আড়াইটার দিকে ওই এলাকার চান সুরুজ নামের একটি পেট্রোল পাম্পে এ ঘটনা ঘটে।
সোনারগাঁও থানার ওসি মঞ্জুর কাদের জানান, দুপুর আড়াইটার দিকে নয়াপুরে তেলের ট্যাংকে দুই শ্রমিক পড়ে যায়। তাদের উদ্ধারের জন্য ডেমরা ফায়ার সার্ভিসের উদ্ধারকারী টিমকে খবর দেওয়া হয়েছে। তারা আসলেই অভিযান শুরু হবে। তবে পুলিশ উদ্ধারের চেষ্টা করছে।
/এআর/টিএন/








