রাজশাহীতে পেট্রোল বোমা ছুড়ে ট্রাকে আগুন

রাজশাহী প্রতিনিধি
০৬ নভেম্বর ২০২৩, ২২:৩৮আপডেট : ০৬ নভেম্বর ২০২৩, ২২:৩৮

বিএনপি-জামায়াতের অবরোধের মধ্যে রাজশাহীর মোহনপুর উপজেলায় পণ্যবাহী ট্রাকে আগুন দেওয়া হয়েছে। সোমবার (৬ নভেম্বর) বেলা পৌনে ৩টার দিকে রাজশাহীর মোহনপুরে উপজেলার মৌগাছি ইউনিয়নের নন্দনহাট মোড়ের পাশে পেট্রোল বোমা মেরে ট্রাকটিতে আগুন দেয় অবরোধ সমর্থকরা। এতে ট্রাকের সামনের অংশ পুড়ে গেছে। পরে স্থানীয়রা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ফিডবাহী ট্রাক (ঢাকা মেট্রো ন-১৫-৩৮৫২) রাজশাহী থেকে বাগমারা উপজেলার হাটগাঙ্গোপাড়ায় যাচ্ছিল। পথে মহাসড়কের নন্দনহাট নামক স্থানে পৌঁছানোমাত্র গ্রামের রাস্তা হয়ে মোটরসাকেলে ৬-৭ জন এসে প্রথমে চলন্ত ট্রাকে ইট মারে। চালক আতঙ্কিত অবস্থায় ট্রাকের গতি কমিয়ে দিলে তারা ট্রাকে লাঠি দিয়ে ভাঙচুর চালাতে শুরু করে। ভয়ে চালক ট্রাক থেকে নিচে নেমে আসামাত্র বোমাসদৃশ বস্তু ছুড়লে ট্রাকে আগুন জ্বলে ওঠে। স্থানীয়রা ধাওয়া দিলে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়। খবর পেয়ে মোহনপুর থানার দায়িত্বরত পুলিশ এবং ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছায়।

ট্রাকচালক জহুরুল ইসলাম বলেন, ‘ফিড নিয়ে গাঙ্গোপাড়া যাচ্ছিলাম। চলন্ত গাড়িতে হঠাৎ ৭ থেকে ৮ জন লোক ইটপাটকেল মেরে লাঠি দিয়ে বাড়ি দিতে থাকে এবং পেট্রোল বোমা মারলে গাড়িতে আগুন ধরে যায়। এ সময় তারা পালিয়ে যায়।’ 

মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরিদাস মণ্ডল বলেন, ‘রাজশাহী থেকে মাছের খাবার নিয়ে একটি পণ্যবাহী ট্রাক বাগমারা উপজেলার উদ্দ্যেশে যাচ্ছিল। এ সময় রাজশাহী-নওগাঁ মহাসড়কের মোহনপুর উপজেলার নন্দনহাট এলাকায় পৌঁছালে ৫টি মোটরসাইকেলে এসে অবরোধ সমর্থকরা ট্রাকে হামলা করে। তারা ট্রাকে ভাঙচুর করে পেট্রোল বোমা মেরে আগুন দিয়ে চলে যায়।’

ওসি আরও বলেন, ‘ট্রাকে তিন জন ছিলেন। তারা সবাই ভয়ে দৌড়ে পাশের বিলে পালিয়ে যায়। পরে স্থানীয়রা বালি ও পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। পুলিশ মাঠে কাজ করছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

রাজশাহী রেলস্টেশনের মূল ফটকের সামনে দুটি ককটেলসদৃশ বস্তু দেখতে পান আনসার সদস্যরা। খবর পেয়ে পুলিশ এলাকাটি ঘিরে রাখে এদিকে, বিএনপি-জামায়াতের ডাকা ৪৮ ঘণ্টার অবরোধের মধ্যে সোমবার রাজশাহীর অন্য কোথাও আর কোনও সহিংসতার খবর পাওয়া যায়নি। সংখ্যায় একটু কম হলেও যানবাহন চলাচল করছে। রাজশাহী মহানগরীর পরিস্থিতিও অন্যান্য দিনের মতো স্বাভাবিক দেখা গেছে। তবে রবিবার রাতে রাজশাহী রেলস্টেশনের ফটক থেকে দুটি ককটেল উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, রবিবার রাত সাড়ে ৯টার দিকে রাজশাহী রেলস্টেশনের মূল ফটকের সামনে দুটি ককটেলসদৃশ বস্তু দেখতে পান আনসার সদস্যরা। খবর পেয়ে পুলিশ এলাকাটি ঘিরে রাখে। এরপর নগরের বোম্ব ডিসপোজাল ইউনিট সেখানে গিয়ে ককটলে দুটি নিষ্ক্রিয় করে। এই ঘটনায় কাউকে আটক করা হয়নি।

রাজশাহী মহানগরের বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন বলেন, ‘এই ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে তদন্ত চলছে। রাজশাহী রেলওয়ে থানায় (জিআরপি) মামলা হয়েছে।’

/এমএএ/
সম্পর্কিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দীপেন দেওয়ানের পদত্যাগপত্র প্রত্যাহারের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ
বাস সার্ভিস বন্ধের প্রতিবাদডাকসু নেতার নেতৃত্বে সড়ক অবরোধ করে বিক্ষোভ, ভোগান্তি
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান