মীরসরাইয়ে বিএনপি-জামায়াতের ২৩ নেতার বিরুদ্ধে মামলা

মীরসরাই প্রতিনিধি
০৯ নভেম্বর ২০২৩, ১৯:৪৮আপডেট : ০৯ নভেম্বর ২০২৩, ১৯:৪৮

চট্টগ্রাম মীরসরাইয়ে বিএনপি-জামায়াতের ২৩ নেতার নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৫০-৬০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলায় মীরসরাই উপজেলা বিএনপির আহ্বায়ক শাহীদুল ইসলাম চৌধুরীকে প্রধান আসামি করা হয়েছে। বুধবার (৮ নভেম্বর) বিকালে বিস্ফোরক আইনে উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মাসুদ করিম রানা বাদী হয়ে মামলাটি করেন।

মামলায় চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন, সদস্য সালাহ উদ্দিন সেলিম, মীরসরাই থানা জামায়াতের সেক্রেটারি আনোয়ারুল্লাহ আল মামুন, চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সরোয়ার উদ্দিন সেলিম, উত্তর জেলা ছাত্রদল সভাপতি জাহিদুল আফছার জুয়েল, উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি আলা উদ্দিন, যুগ্ম সম্পাদক শওকত আকবর সোহাগসহ ২৩ জনকে আসামি করা হয়।

এ বিষয়ে মামলার বাদী উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মাসুদ করিম রানা বলেন, ‘মহাসড়কে নাশকতামূলক কর্মকাণ্ড করায় বিএনপি-জামায়াতের ২৩ জনের নাম উল্লেখ করে থানায় একটি মামলা দায়ের করেছি।’

মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বলেন, ‘বুধবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বড়তাকিয়া পোলমোগরা এলাকায় গাড়ি ভাঙচুর করে এবং বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করেন বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা। এ ঘটনায় উপজেলার ছাত্রলীগের আহ্বায়ক মাসুদ করিম রানা বাদী হয়ে এ মামলা করেছেন। মামলার এজাহারনামীয় ১৭ নম্বর আসামি মীরসরাই থানা জামায়াতের সেক্রেটারি আনোয়ারুল্লাহ আল মামুনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম