খেলাকে কেন্দ্র করে রাবির শিক্ষার্থীদের মারধর করলো বহিরাগতরা

রাবি প্রতিনিধি
০১ মার্চ ২০১৬, ১০:০৬আপডেট : ০১ মার্চ ২০১৬, ১০:০৬

রাজশাহী বিশ্ববিদ্যালয়

ক্রিকেট খেলাকে কেন্দ্র করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইসলামিক স্ট্যাডিজ বিভাগের শিক্ষার্থীদের মারধর করেছে বহিরাগতরা। সোমবার বিশ্ববিদ্যালয়ের সাবাশ বাংলাদেশ মাঠে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় রাবি ইসলামিক স্ট্যাডিজ বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আতাউল্লাহ, এহসান, মিনহাজ ও হুসাইন আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার দুপুরে সাবাশ বাংলাদেশ মাঠে ইসলামিক স্ট্যাডিজ বিভাগের তৃতীয় বর্ষ এবং প্রথম বর্ষের শিক্ষার্থীদের মধ্যে প্রীতি ক্রিকেট ম্যাচ খেলা হচ্ছিল। এসময় তাদের পিচের মধ্যে এসে অহেতুক সমস্যা সৃষ্টি করছিল স্থানীয় কয়েকটি ছেলে। শিক্ষার্থীরা তাদের নিষেধ করলে তারা তার তোয়াক্কা না করে সমস্যা সৃষ্টি করতেই থাকে। এ নিয়ে আবারও নিষেধ করা হলে স্থানীয় ১০-১২ জন মিলে ইসলামিক স্ট্যাডিজ বিভাগের তৃতীয় বিভাগের শিক্ষার্থী আতউল্লাহ, এহসান, মিনহাজ ও হুসাইনকে মারধর করে। পরে ইসলামিক স্ট্যাডিজ বিভাগের শিক্ষার্থীরা একযোগে তাদের ধাওয়া দিলে তারা পালিয়ে যায়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক তারিকুল হাসান বলেন, ‘শিক্ষার্থীরা আমার কাছে লিখিত অভিযোগ দিয়েছে। বিষয়টি আমরা খতিয়ে দেখছি। স্থানীয় যারা মারধর করেছে তাদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

/জেবি/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম