লক্ষ্মীপুর-২ ও ৩

আচরণবিধি লঙ্ঘন করায় আ.লীগের দুই প্রার্থীকে কারণ দর্শানোর নির্দেশ

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
০১ ডিসেম্বর ২০২৩, ১০:১০আপডেট : ০১ ডিসেম্বর ২০২৩, ১০:১০

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করায় লক্ষ্মীপুর-২ (রায়পুর) আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নুর উদ্দিন চৌধুরী ও লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের মো. গোলাম ফারুককে কারণ দর্শানোর জন্য নির্দেশ দিয়েছে নির্বাচনি অনুসন্ধান কমিটি। আগামী রবিবার (৩ ডিসেম্বর) লিখিতভাবে তাদের আচরণবিধি লঙ্ঘনের ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিকালে নির্বাচনি অনুসন্ধান কমিটির রায়পুর আসনের দায়িত্বপ্রাপ্ত বিচারক যুগ্ম জেলা ও দায়রা জজ ফারহানা ভূঁইয়া ও সদর আসনের দায়িত্বপ্রাপ্ত বিচারক সিনিয়র সহকারী জজ উজমা শুকরানা এ বিষয়ে চিঠি দিয়েছেন।

লক্ষ্মীপুর জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, গত সোমবার বেশ কয়েকটি মাইক্রোবাস ও দুই শতাধিক মোটরসাইকেল নিয়ে শোভাযাত্রা করেন লক্ষ্মীপুর-২ আসনের নৌকা প্রতীকে মনোনীত প্রার্থী নুর উদ্দিন চৌধুরী। তিনি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। এ সময় ট্রাকে রাখা সাউন্ডবক্সে গান বাজানো হয়।

এদিকে, মঙ্গলবার বিভিন্ন যানবাহনে প্রতীক ব্যবহার করে নির্বাচনি প্রচারণা চালিয়েছেন লক্ষ্মীপুর-৩ আসনের নৌকা প্রতীকে মনোনীত প্রার্থী গোলাম ফারুক। তিনি জেলা আওয়ামী লীগের সভাপতি। এ সময় চন্দ্রগঞ্জ মহাসড়ক বন্ধ রেখে ৩০টি মাইক্রোবাস ও পাঁচ শতাধিক মোটরসাইকেল নিয়ে শোভাযাত্রা করেন তিনি।

লক্ষ্মীপুর জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শফিকুর রহমান সাংবাদিকদের বলেন, ‘নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করায় তিন দিন তথা আগামী রবিবারের মধ্যে প্রার্থীদের কাছে বিষয়টির ব্যাখ্যা চেয়ে চিঠি দেওয়া হয়েছে।’

এ বিষয়ে গোলাম ফারুক ও নুর উদ্দিন চৌধুরীর কাছে জানতে চাইলে তারা সাংবাদিকদের বলেন, ‘আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে চিঠি দেওয়ার বিষয়টি শুনেছি। তবে এখনও হাতে পাইনি। চিঠি পেলে নির্দিষ্ট সময়ের মধ্যে জবাব দেওয়া হবে।’

/কেএইচটি/
সম্পর্কিত
নির্বাচনের পর সহিংসতায় ‘প্রকৃত’ মৃত্যু এক, হাতিয়ার ঘটনা তদন্তে কমিটি
বাংলাদেশকে অভিনন্দন জানালো জাতিসংঘ
অনিয়ম-জাল ভোটের অভিযোগ, চার ইউপিতে পুনরায় ভোট চান জামায়াত প্রার্থী
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম