কুষ্টিয়ায় গৃহবধূকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন

কুষ্টিয়া প্রতিনিধি
০১ মার্চ ২০১৬, ২২:৫৩আপডেট : ০১ মার্চ ২০১৬, ২২:৫৩

কুষ্টিয়া কুষ্টিয়ার খোকসা উপজেলার হিলালপুর গ্রামে চিহ্নিত বখাটেরা এক গৃহবধূকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করেছে। ওই বখাটেদের বিরুদ্ধে কিছুদিন আগে থানায় অভিযোগ করায় ক্ষিপ্ত হয়ে তারা এই নির্যাতন চালায় বলে দাবি করেছেন ভুক্তভোগী গৃহবধূ। মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।
জানা গেছে, মঙ্গলবার সকালে ওই গ্রামের স্থানীয় প্রভাবশালী তৈহিদ ও সুমনসহ ৬/৭ জন বখাটে গৃহবধূকে তার বাড়ি থেকে ধরে পাশের একটি ক্ষেতে নিয়ে নির্যাতন করেন। এক পর্যায়ে ওই গৃহবধূর মাথার চুল কেটে দেন তারা। পরে এলাকার সাবেক মেম্বার আশকার আলীর বাড়ির সামনে এনে একটি গাছের সঙ্গে বেঁধে তার মুখে চুনকালি মাখিয়ে দেওয়া হয়। বেলা ১০টার দিকে গৃহবধূর দুই ছেলে ও তাদের সহপাঠীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।
গৃহবধূর স্বামী যশোরের একটি ইট ভাটায় কাজ করেন।
চিকিৎসাধীন ওই গৃহবধূ জানান, কিছুদিন আগে উত্ত্যক্ত করায় তৌহিদ ও সুমনসহ এলাকার কয়েকজন বখাটের বিরুদ্ধে থানায় অভিযোগ করেন তিনি। এ অভিযোগের ভিত্তিতে দুইজনকে আটক করে পুলিশ। পরে তারা ছাড়া পেয়ে বাড়ি থেকে ধরে নিয়ে তার ওপর নির্যাতন করেন। তবে প্রভাবশালীদের ভয়ে এ বিষয়ে মুখ খোলেননি স্থানীয়রা।
এ বিষয়ে খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী দাউদ হোসেন বিষয়টি খতিয়ে দেখবেন বলে জানিয়েছেন।

/এসএনএইচ/বিটি/এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম