গৌরনদীতে তিন খুন মামলায় ২ বিএনপি নেতার জামিন

বরিশাল প্রতিনিধি
০১ মার্চ ২০১৬, ২৩:১৮আপডেট : ০১ মার্চ ২০১৬, ২৩:১৮

বরিশালে তিন খুন মামলায় জামিন নিয়ে এলাকায় বিএনপি নেতা বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়ায় নাশকতায় তিন খুন মামলায় বিএনপির ২ নেতা হাইকোর্ট থেকে জামিন নিয়েছেন।
সোমবার রাতে জামিনে মুক্তি পেলে মঙ্গলবার সকালে এলাকায় তাদের সংবর্ধনা দেন নেতাকর্মীরা।
জামিন প্রাপ্তরা হলেন- উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও চাঁদশী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. তাইফুর রহমান কচি এবং উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য হুমায়ন কবির রিপন।আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তাইফুর রহমান বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী।
সরকার বিরোধী আন্দোলনের সময় উপজেলার মাহিলাড়া এলাকায় তিন খুন মামলায় এই দুই নেতাসহ বিএনপির মোট ৩২ নেতাকর্মীকে আসামি করা হয়। গত ৩০ জানুয়ারি দুইজনই বরিশাল চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে আত্মসমার্পন করলে ম্যাজিষ্ট্রেট তাদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। দীর্ঘ ২৮ দিন কারা ভোগের পর হাইকোর্ট থেকে তারা জামিনে মুক্তি পান।
/এসএনএইচ

সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম