কুড়িগ্রাম-লালমনিরহাটে শুক্রবার বিদ্যুৎ সরবরাহ বন্ধ

কুড়িগ্রাম প্রতিনিধি
১৩ ডিসেম্বর ২০২৩, ১৮:৪৬আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৩, ১৯:০৭

রংপুর-কুড়িগ্রাম-লালমনিরহাট বিদ্যুৎ সঞ্চালন লাইনের অপটিক্যাল ক্যাবল ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই ক্যাবল মেরামত কাজের জন্য শুক্রবার (১৫ ডিসেম্বর) কুড়িগ্রাম ও লালমনিরহাট জেলার সব জায়গায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডের (পিজিসিবি) জিএমডি, রংপুর অনুশাখার নির্বাহী প্রকৌশলী মো. শাহজাহান আলী স্বাক্ষরিত শাটডাউন বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

নর্দান ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি কুড়িগ্রামের নির্বাহী প্রকৌশলী আতিফুর রহমান এবং কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মো. মহিতুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পিজিসিবির জিএমডি রংপুরের আওতাধীন ১৩২ কেভি রংপুর-কুড়িগ্রাম এবং রংপুর-লালমনিরহাট সঞ্চালন লাইন টাওয়ারের ওপর অপটিক্যাল গ্রাউন্ড ওয়্যার (ওপিজিডব্লিউ) ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত ওপিজিডব্লিউ মেরামত, পরিবর্তন ও সংরক্ষণ কাজের সময় উল্লিখিত সঞ্চালন লাইন দুটি শাটডাউন থাকবে। এ জন্য শুক্রবার সকাল সাড়ে ৭টা থেকে বিকাল ৫টা পর্যন্ত কুড়িগ্রাম ও লালমনিরহাট জেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। নেসকো ও পল্লী বিদ্যুৎ সমিতির আওতাভুক্ত কুড়িগ্রাম ও লালমনিরহাট জেলার সব গ্রাহক উল্লিখিত সময় বিদ্যুৎবিচ্ছিন্ন থাকবেন।

প্রসঙ্গত, সঞ্চালন টাওয়ারের ওপর ওপিজিডব্লিউ হলো অপটিক্যাল ফাইবার কম্পোজিট গ্রাউন্ড ওয়্যার, যা ওভারহেড পাওয়ার লাইনে ব্যবহৃত হয়। এ ধরনের ক্যাবলে গ্রাউন্ডিং এবং ক‌মিউ‌নি‌‌কেশন ফাংশন একত্রে ব্যবহৃত হয়। 

/এমএএ/
সম্পর্কিত
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
দাম বাড়ানোর পরও বিদ্যুতে ভর্তুকি প্রয়োজন: বিইআরসি
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের