নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের দায়ে কুমিল্লা-১ (দাউদকান্দি-তিতাস) আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী ইঞ্জিনিয়ার আব্দুস সবুরকে জরিমানা করা হয়েছে। পরে জরিমানার ১০ হাজার টাকা আদায় করা হয়।
সোমবার (১৮ ডিসেম্বর) সদর উত্তর ইউনিয়নের কান্দারগাঁও হাসনাবাদ এলাকায় এ জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিয়াউর রহমান।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিয়াউর রহমান বলেন, ‘ওই প্রার্থী তোরণ নির্মাণ করে আচরণবিধি লঙ্ঘন করায় তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়। অর্থদণ্ড আদায়ের পাশাপাশি তাৎক্ষণিকভাবে ব্যানার ও তোরণ অপসারণ করা হয়। এটি আমাদের নিয়মিত অভিযানের অংশ।’








