কুমিল্লায় আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা

কুমিল্লা প্রতিনিধি
১৮ ডিসেম্বর ২০২৩, ১৯:১৮ আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৩, ১৯:১৯

কুমিল্লার তিতাসে এক আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার (১৮ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩টায় নারান্দিয়া ইউনিয়নের নয়াচর গ্রামে এ ঘটনা ঘটে। বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কান্তি দাস।

জানা গেছে, হত্যাকাণ্ডের শিকার ওই আওয়ামী লীগ নেতার নাম মো. মোস্তাফা কামাল মুন্সি। তিনি তিতাস উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রঘুনাথপুর গ্রামের বাসিন্দা।

ওসি কাঞ্চন কান্তি দাস বলেন, ‘এলাকাটি দুর্গম। রাস্তার সংস্কারকাজ চলায় আমরা হেঁটে যাচ্ছি। যতটুকু জানলাম, দুর্বৃত্তরা তাকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে। তার বিরুদ্ধে কয়েকটি মামলা ছিল। কেন বা কে তাকে হত্যা করেছে তা পরে জানা যাবে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘আসিফ মাহমুদের অস্ত্রটা কি এখন ইশরাকের কাছে’, প্রশ্ন সারজিস আলমের
‘আসিফ মাহমুদের অস্ত্রটা কি এখন ইশরাকের কাছে’, প্রশ্ন সারজিস আলমের
চট্টগ্রামে প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে চলছে ব্যাপক প্রস্তুতি
চট্টগ্রামে প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে চলছে ব্যাপক প্রস্তুতি
পা মচকে গেলে ঠান্ডা সেঁক, না কি গরম?
পা মচকে গেলে ঠান্ডা সেঁক, না কি গরম?
২৪ রানে ৩ উইকেট হারিয়ে শতরানের জুটি টেলর-আরভিনের
২৪ রানে ৩ উইকেট হারিয়ে শতরানের জুটি টেলর-আরভিনের
সর্বাধিক পঠিত
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে