সাভারে মহাসড়ক আটকে সভা, স্বতন্ত্র প্রার্থীকে শোকজ 

সাভার প্রতিনিধি
২২ ডিসেম্বর ২০২৩, ১৫:৪৪আপডেট : ২২ ডিসেম্বর ২০২৩, ১৫:৪৪

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৯ আসন সাভারে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেওয়া সাবেক সংসদ সদস্য তালুকদার তৌহিদ জং মুরাদকে আচরণবিধি ভঙ্গের দায়ে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচনি অনুসন্ধান কমিটি। বৃহস্পতিবার ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনের নির্বাচনি অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও সিনিয়র সহকারী জজ জাকির হোসেন স্বাক্ষরিত এ নোটিশ দেওয়া হয়।

শুক্রবার সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ফেরদৌস ওয়াহিদ এ তথ্য নিশ্চিত করেছেন।

নোটিশে বলা হয়েছে, মঙ্গলবার স্বতন্ত্র প্রার্থী তালুকদার মো. তৌহিদ জং ওরফে মুরাদ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাভার পৌরসভার শিমুলতলা এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে যানবাহন ও জনসাধারণের চলাচলের পথ বন্ধ করে সভা করেন। এ ছাড়া ট্রাক ও মোটরসাইকেল ব্যবহার করে শোডাউন করেছেন তিনি। এতে জাতীয় সংসদ নির্বাচন আচরণ বিধিমালা ২০০৮-এর ৬(ঘ) এবং ৮ (ক) বিধি লঙ্ঘন হয়েছে। ওই আসনের ভিজিল্যান্স ও অবজারভেশন টিমের এ সংক্রান্ত একটি প্রতিবেদন সহকারী রিটার্নিং কর্মকর্তার মাধ্যমে পেয়েছে র্নিবাচনি অনুসন্ধান কমিটি।

এ ছাড়া নোটিশে বিধিমালা লঙ্ঘনের কারণে কেন নির্বাচন কমিশনে প্রতিবেদন পাঠানো হবে না এবং শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হবে না, তা আগামী ২৬ ডিসেম্বর সকাল ১০টায় ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনের নির্বাচনি অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও সিনিয়র সহকারী জজ জাকির হোসেনের কার্যালয়ে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
নিজের দেশে আমি কেন এমন অপমানের শিকার হলাম
তিন দিনে সাভার ট্যানারি শিল্পনগরীতে ঢুকেছে ৫ লাখের বেশি চামড়া
সাভার ট্যানারিতে ঢুকেছে ৫ লাখ কাঁচা চামড়া
সর্বশেষ খবর
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান