স্কুলমাঠ দখল করে নৌকার নির্বাচনি অফিস

কুমিল্লা প্রতিনিধি
২৮ ডিসেম্বর ২০২৩, ১৮:১৪আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৩, ১৮:১৪

কুমিল্লার দেবিদ্বারে প্রাথমিক বিদ্যালয় মাঠে গড়ে তোলা হয়েছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার অফিস। কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের নৌকা প্রতীকের প্রার্থী রাজী মোহাম্মদ ফখরুলের প্রচারণার জন্য এই অফিস করা হয়৷

জানা যায়, ধামতী ইউনিয়নের ১৩৩ নম্বর পদুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ দখল করে নির্বাচনি অফিস নির্মাণ করেন নৌকার সমর্থক ও বিদ্যালয় সভাপতি রেজাউল করিম রাজিব। অফিসটি উদ্বোধন করেন রাজী মোহাম্মদ ফখরুল সমর্থক ধামতী ইউপি চেয়ারম্যান মহিউদ্দিন মিঠু। বিদ্যালয়ের মাঠ দখল করে নৌকার অফিস নির্মাণে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে স্থানীয়দের মাঝে। স্কুলমাঠে নির্বাচনি অফিস করায় শিশুশিক্ষার্থীদের নতুন বই উৎসবসহ পড়ালেখায় বিঘ্ন হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।

এ বিষয়ে জানতে রাজী মোহাম্মদ ফখরুল সমর্থক ধামতী ইউপি চেয়ারম্যান মহিউদ্দিন মিঠুকে একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি।

উপজেলা রিটার্নিং কর্মকর্তা নিগার সুলতানা বলেন, ‘ওই স্কুলের মাঠে অফিস নির্মাণের বিষয়টি আমরা জেনেছি। সেখানে ম্যাজিস্ট্রেট পাঠানো হয়েছে। ১০ হাজার টাকা জরিমানা ও অফিসটি সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে।’

/এমএএ/
সম্পর্কিত
নির্বাচনের পর সহিংসতায় ‘প্রকৃত’ মৃত্যু এক, হাতিয়ার ঘটনা তদন্তে কমিটি
বাংলাদেশকে অভিনন্দন জানালো জাতিসংঘ
অনিয়ম-জাল ভোটের অভিযোগ, চার ইউপিতে পুনরায় ভোট চান জামায়াত প্রার্থী
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি