নির্মাণশ্রমিকদের অনুষ্ঠানে গিয়ে প্লেটে খাবার তুলে নিলেন মাশরাফি

নড়াইল প্রতিনিধি
২৯ ডিসেম্বর ২০২৩, ২১:৪২আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৩, ২১:৪২

নির্মাণশ্রমিকদের অনুষ্ঠানে গিয়ে তাদের সঙ্গে খাবার খেলেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য,  আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ক্রিকেট তারকা মাশরাফি বিন মুর্তজা। নির্মাণশ্রমিকরা তাকে মধ্যাহ্নভোজে অংশগ্রহণের অনুরোধ জানালে অনুষ্ঠানের মঞ্চ থেকে নেমেই তিনি খাবারের ডেকচির কাছে চলে যান এবং প্লেটে খবার নিয়ে খাওয়া শুরু করেন।

শুক্রবার (২৮ ডিসেম্বর) বেলা পৌনে ১টায় নড়াইল শহরের দুর্গাপুরে নড়াইল সদর উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন নড়াইল-২ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মাশরাফি।

এ সময় তিনি তরুণ প্রজন্ম ও প্রবীণদের নিয়ে ভালো থাকতে হলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কাকে বিজয়ী করার আহ্বান জানান সবাইকে। আগামী ৭ জানুয়ারি ভোটকেন্দ্রে গিয়ে পছন্দসই প্রার্থীকে মূলবান ভোট দিয়ে আসার অনুরোধ জানিয়ে বলেন, ‘বাংলাদেশ আওয়ামী লীগ বরাবরই শ্রমিকবান্ধব।’

শ্রমিক তথা মেহনতি মানুষের পাশে দাঁড়াতে চাই উল্লেখ করে জননন্দিত এই ক্রিকেট তারকা বলেন, ‘আমিও  আপনাদের মতো দিনরাত পরিশ্রম করে এ পর্যায়ে এসেছি। আমাকে আর একবার আপনাদের সেবা  করার সুযোগ দিন। আপনাদের পাশে আগেও ছিলাম, ভবিষ্যতেও থাকতে চাই। নির্বাচন নিয়ে অনেকে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করবে। সেসবে কান না দিয়ে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা ধরে রাখতে আগামী নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রীর নৌকা মার্কাকে বিজয়ী করতে হবে। নির্বাচন নিয়ে যারা অপপ্রচার চালাচ্ছে, তাদের কথায় কান না দিয়ে আপনারা কেন্দ্রে গিয়ে ভোট দিলে আমার ভালো লাগবে।’

বক্তব্য শেষে ইমারত নির্মাণশ্রমিকদের প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন তিনি। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শ্রমিক পরিবারের মাঝে নগদ অর্থ ও শাড়ি বিতরণ করা হয়।

সদর উপজেলা ইমারত নির্মাণশ্রমিক ইউনিয়নের সভাপতি মো. রেজাউল মোল্লার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস। অন্যদের মধ্যে বক্তব্য দেন– জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান খোকন কুমার সাহা, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তোফায়েল মাহমুদ তুফান, আওয়ামী মৎস্যজীবী লীগের জেলা সভাপতি মো. সাইফুল ইসলাম, ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো.  ছমির মোল্লা, কার্যকরী সাধারণ সম্পাদক আব্দুল সাত্তার লিন্টু, সাংগঠনিক সম্পাদক  আল হাবীব শেখসহ সংগঠনের নেতৃবৃন্দ।

এর আগে মাশরাফি বিন মুর্তজা বেলা ১১টার দিকে তার নির্বাচনি এলাকা নড়াইল সদর উপজেলার হবখালী ইউনিয়নে বিভিন্ন পথসভায় বক্তব্য দেন এবং গণসংযোগ করেন। ক্রিকেট তারকা মাশরাফিকে দেখতে এলাকার শত শত নারী-পুরুষ রাস্তার দু’ধারে সমবেত হন। এ সময় এলাকার বয়োবৃদ্ধ মুরুব্বিদের সঙ্গে সালাম ও কুশল বিনিময় করেন তিনি।

 

/এমএএ/
সম্পর্কিত
নির্বাচনের পর সহিংসতায় ‘প্রকৃত’ মৃত্যু এক, হাতিয়ার ঘটনা তদন্তে কমিটি
বাংলাদেশকে অভিনন্দন জানালো জাতিসংঘ
অনিয়ম-জাল ভোটের অভিযোগ, চার ইউপিতে পুনরায় ভোট চান জামায়াত প্রার্থী
সর্বশেষ খবর
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান