জেপি প্রার্থী রুহুল আমিন হৃদরোগে আক্রান্ত

কুড়িগ্রাম প্রতিনিধি
০১ জানুয়ারি ২০২৪, ১৯:১৪ আপডেট : ০১ জানুয়ারি ২০২৪, ১৯:১৪

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-৪ আসনের (চিলমারী, রৌমারী ও রাজিবপুর) জাতীয় পার্টির (জেপি) প্রার্থী ও সাবেক সংসদ সদস্য মো. রুহুল আমিন হৃদরোগে আক্রান্ত হাসপাতালে ভর্তি হয়েছেন। সোমবার (১ জানুয়ারি) ভোর ৫টার দিকে হঠাৎ অসুস্থ হলে প্রথমে তাকে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

রৌমারী উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা নাহিদ হাসান খান ও জেপি প্রার্থী রুহুল আমিনের ভাতিজা রানা পারভেজ এসব তথ্য নিশ্চিত করেছেন।

রুহুল আমিনের ভাতিজা রানা পারভেজ জানান, সোমবার ভোরে রুহুল আমিন হঠাৎ অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের সিসিইউতে নেওয়া হয়েছে। তার হৃদরোগ শনাক্ত হয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।

রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, ‘সকাল সাড়ে ৭টার দিকে হাসপাতালে আনা হলে প্রথমে তার স্বাস্থ্য পরীক্ষা করা হয়। ইসিজি রিপোর্টে তার হার্টের সমস্যা ধরা পড়ে। পরে  উন্নত চিকিৎসার জন্য তাকে রেফার করা হয়।’

উল্লেখ্য, সাবেক সংসদ সদস্য রুহুল আমিন আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-৪ আসনে জাতীয় পার্টির (জেপি) মনোনীত প্রার্থী হিসেবে বাইসাইকেল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই আসনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির (জাপা) প্রার্থীসহ মোট ১০ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

/এমএএ/
সম্পর্কিত
নির্বাচনের পর সহিংসতায় ‘প্রকৃত’ মৃত্যু এক, হাতিয়ার ঘটনা তদন্তে কমিটি
বাংলাদেশকে অভিনন্দন জানালো জাতিসংঘ
অনিয়ম-জাল ভোটের অভিযোগ, চার ইউপিতে পুনরায় ভোট চান জামায়াত প্রার্থী
সর্বশেষ খবর
সাংবাদিক আলিফ ফকির হত্যার নিরপেক্ষ তদন্ত ও বিচার দাবি আসকের
সাংবাদিক আলিফ ফকির হত্যার নিরপেক্ষ তদন্ত ও বিচার দাবি আসকের
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
কনটেন্ট ক্রিয়েটরদের জন্য সোশ্যাল মিডিয়ায় সফল হওয়ার ৮ কৌশল
কনটেন্ট ক্রিয়েটরদের জন্য সোশ্যাল মিডিয়ায় সফল হওয়ার ৮ কৌশল
‘বাংলাদেশের মতো রিজিম চেঞ্জের’ ভয় কেন মোদির বিজেপির, নেপথ্যে কী ঘটছে
‘বাংলাদেশের মতো রিজিম চেঞ্জের’ ভয় কেন মোদির বিজেপির, নেপথ্যে কী ঘটছে
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক