দিনাজপুরে নির্বাচন থেকে সরে গেলেন জাপা প্রার্থী

দিনাজপুর প্রতিনিধি
০২ জানুয়ারি ২০২৪, ১৮:৫৬আপডেট : ০২ জানুয়ারি ২০২৪, ১৮:৫৭

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনে নির্বাচন থেকে সরে গেলেন জাতীয় পার্টি (জাপা) মনোনীত প্রার্থী মাহবুব আলম। নির্বাচনের সব কার্যক্রম থেকে অব্যাহতির ঘোষণা দিয়েছেন লাঙ্গল মার্কার এই প্রার্থী।

মঙ্গলবার দুপুরে দিনাজপুরের বিরল উপজেলা শাখা জাতীয় পার্টির কার্যালয়ে তিনি এই ঘোষণা দেন।

এ সময় মাহবুব আলম জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে তার সংশয় রয়েছে। তাই তি‌নি নির্বাচনি সব ধরনের প্রচার-প্রচারণা থেকে সরে আসার সিদ্ধান্ত নিচ্ছেন।

তিনি বলেন, ‘সুষ্ঠু নির্বাচন ও নির্বাচনের ফলাফল নিয়ে আমার মধ্যে দ্বিধা রয়েছে। তা ছাড়া আমরা যখন ভোটারদের কাছে ভোট চাইতে যাচ্ছি তখন আমাদের বলা হচ্ছে, আমাদের ১৬টি আসন ছেড়ে দেওয়া হয়েছে, তারপরও কেন আমরা নির্বাচন করছি। এসব কারণে আমি নির্বাচন থেকেই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।’

এ সময় উপস্থিত ছিলেন– উপজেলা জাতীয় পার্টির সভাপতি অ্যাডভোকেট সুধীর চন্দ্র শীল, সাধারণ সম্পাদক আফজাল হোসেন দুলাল, সহ-সভাপতি লোকমান হাকিম, যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, মোসলেম উদ্দীন, সাংগঠনিক সম্পাদক ইলিয়াস খান, সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ মমতাজুল হক, দফতর সম্পাদক ইউপি সদস্য সামিদুর রহমানসহ উপজেলা, ইউনিয়ন ও পৌর শাখা জাতীয় পার্টির নেতাকর্মীরা।

দিনাজপু‌র-২ আসনে আওয়ামী লীগ, জাতীয় পা‌র্টি ও স্বতন্ত্র মিলে মোট তিন জন প্রার্থী প্রতিদ্ব‌ন্দ্বিতা করছেন।

/এমএএ/
সম্পর্কিত
নির্বাচনের পর সহিংসতায় ‘প্রকৃত’ মৃত্যু এক, হাতিয়ার ঘটনা তদন্তে কমিটি
বাংলাদেশকে অভিনন্দন জানালো জাতিসংঘ
অনিয়ম-জাল ভোটের অভিযোগ, চার ইউপিতে পুনরায় ভোট চান জামায়াত প্রার্থী
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের