প্রধানমন্ত্রীর আগমনে স্লোগানে মুখরিত জনসভাস্থল

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৪ জানুয়ারি ২০২৪, ১৬:০২আপডেট : ০৪ জানুয়ারি ২০২৪, ১৬:০৩

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারায়ণগঞ্জে জনসভা মঞ্চে এসে পৌঁছেছেন। এ সময় নেতাকর্মীদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে সমাবেশস্থল। বৃহস্পতিবার ৪ (জানুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জের ইসদাইর এলাকায় এ কে এম শামসুজ্জোহা স্টেডিয়ামে এই নির্বাচনি সমাবেশের আয়োজন করা হয়।

দুপুর ৩টা ১৩ মিনিটে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ মো. বাদল সমাবেশ থেকে মাইকে প্রধানমন্ত্রীর আগমনের স্লোগান দেন। এরপর পুরো মাঠ স্লোগানে মুখরিত হয়।

সকাল থেকে জেলার বিভিন্ন পর্যায়ের আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা দলে দলে সমাবেশস্থলে এসে জমায়েত হন। চারিদিক লোকে লোকারণ্য হয়ে যায়। নেতাকর্মীরা ব্যানার-ফেস্টুন নিয়ে ব্যান্ড বাজিয়ে সমাবেশস্থলে আসেন।

নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই বলেন, ‘জেলা আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা দলে দলে সমাবেশে ছুটে এসেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে তাকে স্বাগত জানাতে তারা সবাই এসেছেন। পুরো মাঠ পরিপূর্ণ হয়ে জনসমুদ্রে পরিণত হয়েছে।’

পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল বলেন, ‘প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নিরাপত্তার জন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’

জনসভায় আরও উপস্থিত রয়েছেন– আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, নারায়ণগঞ্জ-১ আসনের নৌকা প্রতীকের প্রার্থী বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, নারায়ণগঞ্জ-২ আসনের নৌকা প্রতীকের প্রার্থী ও সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াত আইভী প্রমুখ।

প্রসঙ্গত, দীর্ঘ ১৫ বছর পর নারায়ণগঞ্জ শহরে নির্বাচনি জনসভায় এসে ভাষণ দেবেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সর্বশেষ ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নারায়ণগঞ্জের ওসমানী পৌর স্টেডিয়ামে নির্বাচনি জনসভায় নারায়ণগঞ্জ শহরে এসেছিলেন তিনি। এর পরে বিগত ১৫ বছরে আর নারায়ণগঞ্জ শহরে আসেননি। তবে জেলার বিভিন্ন স্থানে সমবেশসহ বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী।

/এমএএ/
সম্পর্কিত
নির্বাচনের পর সহিংসতায় ‘প্রকৃত’ মৃত্যু এক, হাতিয়ার ঘটনা তদন্তে কমিটি
বাংলাদেশকে অভিনন্দন জানালো জাতিসংঘ
অনিয়ম-জাল ভোটের অভিযোগ, চার ইউপিতে পুনরায় ভোট চান জামায়াত প্রার্থী
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম