সমালোচনার মুখে ভেঙে ফেলা হলো ‘ইত্যাদি পয়েন্ট’

সুনামগঞ্জ প্রতিনিধি
১৮ জানুয়ারি ২০২৪, ১৭:১৪ আপডেট : ১৮ জানুয়ারি ২০২৪, ১৭:২২

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শহীদ সিরাজ (নীলাদ্রি) লেকের পাড়ে টেলিভিশনের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির নামে ‘ইত্যাদি পয়েন্ট’ নির্মাণকাজ বন্ধ করা হয়েছে। ওই লেকের পাড়ে হঠাৎই এই কাজ শুরু করে পর্যটন করপোরেশন। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। এরপর এই কাজ বন্ধ করে কংক্রিট দিয়ে লেখা ‘ইত্যাদি পয়েন্ট’ ফলকটি ভেঙে ফেলা হয়।

জানা গেছে, ১৯৭১-এর মহান মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত ট্যাকেরঘাট মুক্তাঞ্চলে মুক্তিযুদ্ধের অনেক স্মৃতি ও ইতিহাস জড়িয়ে আছে। এখান থেকে মুক্তিযোদ্ধারা বিভিন্ন অঞ্চলে যুদ্ধ করতে যেতেন। শহীদ সিরাজ লেকের তীরে চিরনিদ্রায় শায়িত আছেন সিরাজুল ইসলাম নামে অকুতোভয় বীর মুক্তিযোদ্ধা। তিনি জামালগঞ্জ উপজেলার সাচনা বাজার এলাকায় সম্মুখসমরে অংশ নিয়ে পাকিস্তানি বাহিনীর গুলিতে শহীদ হন। পরে তার মরদেহ নীলাদ্রি লেকের পাশে দাফন করা হয়।

হঠাৎই ‘ইত্যাদি পয়েন্ট’ নির্মাণ শুরু করে পর্যটন করপোরেশন যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান বলেন, ‘শহীদ সিরাজ লেকের নাম পরিবর্তন করে “ইত্যাদি পয়েন্ট” করা উচিত হয়নি। এটি মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত স্থান।’

জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার হাজী নুরুল মোমেন বলেন, ‘শহীদ সিরাজ লেকের নাম পরিবর্তন করে “ইত্যাদি পয়েন্ট” লেখা ঠিক হয়নি। এখানে জড়িয়ে আছে মুক্তিযুদ্ধের স্মৃতি।’

জেলা প্রশাসক রাশেদ ইকবাল চৌধুরী তার অফিসিয়াল ফেসবুক পেজে ঘোষণা দেন, সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার টেকেরঘাটে ইত্যাদি পয়েন্ট নির্মাণ নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রচারিত কিছু খবর জেলা প্রশাসনের দৃষ্টিতে এসেছে। “ইত্যাদি পয়েন্ট” নির্মাণকাজ বন্ধ করা হয়েছে এবং ইতোমধ্যে নির্মিত সব স্থাপনা অতি দ্রুতই অপসারণ করা হচ্ছে।’

উল্লেখ্য, ছয় বছর আগে ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র একটি পর্ব এই লেকের পাড়ে শুটিং হয়েছিল।

/এমএএ/
সম্পর্কিত
ফ্রান্সের কোলিউর, সমুদ্রসৈকত ও রঙিন গলিপথে কাটান শরতের ছুটি
লালমনিরহাটে ১৪০০ বছর আগের সাহাবি যুগের ‘হারানো মসজিদ’
শুক্রবার থেকেই সাজেক যেতে পারবেন পর্যটকরা, নিষেধাজ্ঞা প্রত্যাহার
সর্বশেষ খবর
আশুলিয়ায় কারখানায় নারী শ্রমিকের মৃত্যু, হাসপাতালে লাশ নিয়ে মারামারি
আশুলিয়ায় কারখানায় নারী শ্রমিকের মৃত্যু, হাসপাতালে লাশ নিয়ে মারামারি
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক