অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেলো শিক্ষিকার

গাইবান্ধা প্রতিনিধি
২৪ জানুয়ারি ২০২৪, ১৬:০৫আপডেট : ২৪ জানুয়ারি ২০২৪, ১৬:০৫

গাইবান্ধার সুন্দরগঞ্জে ব্যাটারিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সাফিনাজ রোকসানা (৪৫) নামে এক শিক্ষিকা নিহত হয়েছেন। বুধবার (২৪ জানুয়ারি) সকালে উপজেলার রামজীবন ইউনিয়নের পশ্চিম রামজীবন খংগুয়ার ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাফিনাজ রোকসানা রামজীবন ইউনিয়নের বাজারপাড়া গ্রামের ফরিদ মিয়ার স্ত্রী। তিনি স্থানীয় ধনিয়ারকুড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হিসেবে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মতো বাড়ি থেকে ব্যাটারিচালিত রিকশায় স্কুলে যাচ্ছিলেন সাফিনাজ রোকসানা। সকাল সোয়া ১০টার দিকে পশ্চিম রামজীবন খংগুয়ার ব্রিজ সংলগ্ন এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাথায় প্রচণ্ড আঘাত পেয়ে ঘটনাস্থলেই স্কুলশিক্ষিকা সাফিনাজ বেগমের মৃত্যু হয়।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব আলম বলেন, ‘স্কুলে যাওয়ার পথে মোটরসাইকেলের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শিক্ষিকা সাফিনাজ রোকসানার মৃত্যু হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’

/এমএএ/
সম্পর্কিত
বেসরকারি মাদ্রাসা-কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইনে বদলির সুযোগ 
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
সর্বশেষ খবর
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান