শতাধিক হাঁস-মুরগি খাওয়া প্রাণীটি গ্রামবাসীর হাতে আটক

কুমিল্লা প্রতিনিধি
২৬ জানুয়ারি ২০২৪, ১৬:৪১আপডেট : ২৬ জানুয়ারি ২০২৪, ১৬:৪১

দীর্ঘদিন ধরে গ্রামের বাসিন্দাদের হাঁস, মুরগি, কবুতরসহ খাচ্ছিল একটি অচেনা প্রাণী। একপর্যায়ে প্রতি রাতে স্থানীয় জনতা পাহারা দেওয়া শুরু করেন। স্থানীয়রা নিশ্চিত হন, এই প্রাণীটি দেখতে বিড়ালের মতো, কিন্তু আকারে বড়। বহুদিন চেষ্টার পর বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) রাতে সেটিকে জব্দ করেন তারা। ঘটনাটি কুমিল্লার বরুড়া উপজেলার ঝলম ইউনিয়নের বেওলাইন গ্রামের।

স্থানীয় সূত্রে জানা গেছে, শতাধিক হাঁস মুরগি ও কবুতর খাওয়া প্রাণীটি বেওলাইন গ্রামের মোহাম্মদ মনির মিয়ার বাড়িতে আটক করা হয়।

বিভাগীয় বন কর্মকর্তা জিএম মোহাম্মদ কবির বাংলা ট্রিবিউটকে বলেন, ‘আমাদের লোকজন ঘটনাস্থলে যাচ্ছে। ছবিতে দেখে প্রাণীটিকে বনবিড়াল মনে হচ্ছে। এটি সাধারণত ছোট পশুপাখি খেয়ে থাকে। আমরা উদ্ধার করে নির্দিষ্ট স্থানে অবমুক্ত করার ব্যবস্থা করবো।’

/এমএএ/
সম্পর্কিত
বাগেরহাটে দিঘিতে কুমিরের শিকার কুকুর, প্রত্যক্ষদর্শীরা যা জানালেন
সুস্থ হয়ে উঠছে সুন্দরবনে ফাঁদে আটকে পড়া সেই বাঘটি
বনানীতে ফ্রি অ্যানিমেল ক্লিনিক উদ্বোধন করলেন তারেক রহমান
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম