বঙ্গোপসাগরে ট্রলারে সিলিন্ডার বিস্ফোরণ, দুই জন দগ্ধ

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি
১৩ ফেব্রুয়ারি ২০২৪, ২১:০৮আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ২১:০৮

পটুয়াখালীর কলাপাড়া এলাকায় মাছধরার ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুই জেলে দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার গঙ্গামতি সংলগ্ন বঙ্গোপসাগরে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- ট্রলারমাঝি সাহেব আলী ও মো. মামুন। তাদের উদ্ধার করে বর্তমানে কলাপাড়া হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন ওই ট্রলারের মালিক।

ট্রলারমালিক মো. ইছা গাজি বলেন, ‘ট্রলারটি আজ সকালে আট জন জেলেকে নিয়ে সাগরে যাচ্ছিল। সাগরের এক কিলোমিটার যাওয়ার পরেই হঠাৎ আগুন ধরে যায়। মূলত এ সময় ট্রলারে রান্নার কাজ চলছিল। আগুন দেখে প্রথমে সবাই নেভানোর চেষ্টা করছিলেন। কিন্তু কিছু বুঝে ওঠার আগেই ট্রলারে বিস্ফোরণ ঘটে এবং ট্রলারের ওপরের অংশ উড়ে যায়। এ সময় ইছা গাজি ও মামুন দগ্ধ হন। বাকিরা সাগরে ঝাঁপিয়ে পড়েন। আনুমানিক ১০ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে দাবি করছেন ট্রলারমালিক।’

উপজেলার ধুলাস্বার ইউনিয়নের চেয়ারম্যান হাফেজ আব্দুর রহিম বলেন, ‘আমি ঘটনাটি শুনেছি এবং সেখানে গিয়েছি। বিস্ফোরণের সময় বিকট শব্দে পুরো এলাকা কেঁপে উঠেছিল। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।’

এ বিষয় মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন তালুকদার বলেন, ‘বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, দুর্ঘটনাটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণজনিত কারণে হয়েছে।’

/এমএএ/
সম্পর্কিত
‘তিন মাসে বন বাঁচে, মানুষ বাঁচে কেমনে?’
উল্কাপিণ্ড বিস্ফোরণে কেঁপে উঠলো যুক্তরাষ্ট্রের একাধিক অঙ্গরাজ্য
মাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশির মৃত্যু, উড়ে গেছে শরীর
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের