বিকাশ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: প্রধান আসামি গ্রেফতার

রাজবাড়ী প্রতিনিধি
২৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৪:৫৮আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৪:৫৮

রাজবাড়ীর কালুখালীর রুপসা বাজারের বিকাশ (মোবাইল ব্যাংকিং) ব্যবসায়ী শরিফ খানকে (৩৯) কুপিয়ে হত্যার ২৪ ঘণ্টার মধ্যে প্রধান আসামি তরিকুল শেখকে (২০) গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সকালে প্রেস রিলিজের মাধ্যমে বিষয়টি জানিয়েছে পুলিশ।

গ্রেফতার তরিকুল কালুখালী উপজেলার রুপসা বাজারের চাঁদ আলী শেখের ছেলে।

নিহত শরিফ কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের পশ্চিম ধামবাড়িয়া গ্রামের মৃত হাকিম খানের ছেলে। বুধবার (২১ ফেব্রুয়ারি) দিবাগত রাত পৌনে ১১টার দিকে তাকে কুপিয়ে হত্যা করা হয়।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, বুধবার দিবাগত রাতে কালুখালি উপজেলার রুপসা সুইচ গেট বাজার এলাকায় একটি দোকানের সামনে শরিফের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে শরিফের স্ত্রী বৃহস্পতিবার বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে কালুখালী থানায় মামলা করেন। এরপর পুলিশ তরিকুল শেখকে গ্রেফতার করে।

জিজ্ঞাসাবাদে তরিকুল জানায়, সে ও শরিফ একই বাজারে ব্যবসা করতো। তরিকুল অনলাইনে জুয়ার আসক্ত ছিল এবং জুয়া খেলে বহু টাকা হেরেছে। সে পরিকল্পনা করে, বিকাশ ব্যবসায়ী শরিফকে হত্যা করে টাকা হাতিয়ে নেবে। এ জন্য তার চাচাতো ভাইয়ের ঘর থেকে দা সংগ্রহ করে। শরীফ রাতে বাড়িতে খাবার খেয়ে রুপসা বাজারের পাশে গায়েবি মসজিদে ছেলেকে নিয়ে ওয়াজ মাহফিলে আসেন। বাবা-ছেলে দুজন বসে ওয়াজ শোনার সময় তরিকুল তাকে ডেকে নিয়ে যায়। পরিকল্পনা অনুযায়ী রুপসা সুইচ গেট এলাকায় জদুর দোকানের সামনে শরিফকে সে দা দিয়ে কুপিয়ে হত্যা করে।

পুলিশ সুপার জি এম আবুল কালাম আজাদ বলেন, ‘২৪ ঘণ্টার মধ্যে হত্যাকাণ্ডে জড়িত তরিকুল শেখ নামের এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে সে হত্যার কথা স্বীকার করেছে।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ২৫ এজেন্সি নিয়ে উদ্বেগ
মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ২৫ এজেন্সি নিয়ে উদ্বেগ
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সরকারের ৬ মাসে আইনশৃঙ্খলার অবনতি, অভিযোগ ১১ দলের
সরকারের ৬ মাসে আইনশৃঙ্খলার অবনতি, অভিযোগ ১১ দলের
মার্কিন নিষেধাজ্ঞায় জ্বালানির দাম বাড়ানোর ইঙ্গিত ইরানের
মার্কিন নিষেধাজ্ঞায় জ্বালানির দাম বাড়ানোর ইঙ্গিত ইরানের
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
১০ কোটি টাকা নিয়ে উধাও ব্যাংক কর্মকর্তারা, প্রতিবাদ জানাতে এসে অজ্ঞান ব্যবসায়ী
১০ কোটি টাকা নিয়ে উধাও ব্যাংক কর্মকর্তারা, প্রতিবাদ জানাতে এসে অজ্ঞান ব্যবসায়ী
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল