সিগারেট বাকিতে না দেওয়ায় দোকানিকে হত্যার অভিযোগ

কুমিল্লা প্রতিনিধি
২১ মার্চ ২০২৪, ২১:৩৩ আপডেট : ২১ মার্চ ২০২৪, ২১:৩৩

কুমিল্লায় সিগারেট বাকিতে না দেওয়ায় মো. মানিক (৩২) নামে এক দোকানিকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে দুই সহোদরের বিরুদ্ধে। বৃহস্পতিবার (২১ মার্চ) দুপুরে জেলার তিতাস উপজেলার কানাইনগর গ্রামের ভূঁইয়া বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত মানিক ওই গ্রামের মো. মোখলেস ভূঁইয়ার ছেলে।

নিহত মানিকের স্ত্রী তাসলিমা আক্তার বলেন, ‘প্রতিবেশী ভূঁইয়া বাড়ির নায়েব আলীর ছেলে বাহাউদ্দিন আমার স্বামীর কাছে বাকিতে সিগারেট চায়। সিগারেট নাই বলায় বাহাউদ্দিন ক্ষিপ্ত হয়ে বাগবিতণ্ডায় জড়ায়। এক পর্যায়ে হাতাহাতি করে ঘরে চলে যায়। তারপর বাহাউদ্দিন ঘর থেকে তার বাবার সামনেই দা হাতে ভাই জালাল উদ্দিনকে নিয়ে আমার স্বামীকে কোপাতে আসে। তখন প্রতিবেশীদের বাধার মুখে ব্যর্থ হয়। পরে তারা দুই ভাই আবারও ঘরে গিয়ে ছুরি নিয়ে আমাদের বাড়ির অন্যদিক দিয়ে ঘুরে এসে দোকানে ঢোকে। জালালউদ্দিন আমার স্বামী মানিককে জাপটে ধরলে তার ভাই বাহাউদ্দিন গলায় ছুরিকাঘাত করে। এর আগেও তারা অনেক টাকা বাকি নিয়েছিল। ওই টাকা চাইতে গেলে কয়েকবার আমার স্বামীকে মারধর করে তারা।’

তিনি আরও জানান, মুমূর্ষু অবস্থায় মানিককে উদ্ধার করে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক ঢাকায় রেফার করেন। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি স্বামী মারা যান।

তিতাস থানার অফিসার ইনচার্জ (ওসি) কাঞ্চন কান্তি দাস বলেন, ‘আমরা শুনেছি, সিগারেট বাকি না দেওয়ায় মানিক নামে এক দোকানিকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। মরদেহ মর্গে পাঠানো হবে। হত্যাকারীদের গ্রেফতারে অভিযান চলছে।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘আসিফ মাহমুদের অস্ত্রটা কি এখন ইশরাকের কাছে’, প্রশ্ন সারজিস আলমের
‘আসিফ মাহমুদের অস্ত্রটা কি এখন ইশরাকের কাছে’, প্রশ্ন সারজিস আলমের
চট্টগ্রামে প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে চলছে ব্যাপক প্রস্তুতি
চট্টগ্রামে প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে চলছে ব্যাপক প্রস্তুতি
পা মচকে গেলে ঠান্ডা সেঁক, না কি গরম?
পা মচকে গেলে ঠান্ডা সেঁক, না কি গরম?
২৪ রানে ৩ উইকেট হারিয়ে শতরানের জুটি টেলর-আরভিনের
২৪ রানে ৩ উইকেট হারিয়ে শতরানের জুটি টেলর-আরভিনের
সর্বাধিক পঠিত
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে