‘যুব সমাজই পারবে যৌন হয়রানি বন্ধ করতে’

রাবি প্রতিনিধি
০৬ মার্চ ২০১৬, ১৭:৪০আপডেট : ০৬ মার্চ ২০১৬, ১৭:৪০

রাজশাহী বিশ্ববিদ্যালয় জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য আখতার জাহান বলেছেন, একমাত্র যুব সমাজই পারবে আমাদের দেশে যৌন হয়রানি বন্ধ করতে। কারণ দেশের প্রতিটি অর্জনে রয়েছে যুব সমাজের গুরুত্বপূর্ণ ভূমিকা।
নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিতে আয়োজিত ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
শনিবার বিকেল ৪টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সৈয়দ আমীর আলী হল মাঠে ইউএন ওমেন ও বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি এ অনুষ্ঠানের আয়োজন করে।
আখতার জাহান বলেন, আমরা আর কোনও নারীকে যৌন হয়রানির শিকার দেখতে চাই না, আমরা আর কোনও সহিংসতা চাই না। আমরা নারী-পুরুষ ঐক্যবদ্ধভাবে দেশ গড়ব, আমাদের সমাজ গড়ব।
আলোচনা সভা শেষে তিনি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার সরদার তমিজ উদ্দিন আহমেদ, বিশ্ববিদ্যালয় নারী নির্যাতন প্রতিরোধ কমিটির সাবেক সভাপতি ও মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক মাহবুবা কানিজ কেয়া, নৃবিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক আদিল হাসান ও সোনার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক  হাসান মিল্লাত প্রমুখ।
/এমপি/ এএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি