বঙ্গবন্ধু সেতুতে ২৪ ঘণ্টায় ৪৩ হাজার গাড়ি পারাপার

টাঙ্গাইল প্রতিনিধি
০৯ এপ্রিল ২০২৪, ১৩:৪৮আপডেট : ০৯ এপ্রিল ২০২৪, ১৩:৪৮

টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতুতে ২৪ ঘণ্টায় ৪৩ হাজার ৪২৭টি যানবাহন পারাপার হয়েছে। মঙ্গলবার (৯ এপ্রিল) দুপুরে সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, সোমবার সকাল ৬টা থেকে মঙ্গলবার ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় বঙ্গবন্ধু সেতু দিয়ে ওই যানবাহন পারাপার হয়েছে। এতে মোট টোল আদায় হয়েছে তিন কোটি ৩৬ লাখ ৬ হাজার ৮৫০ টাকা। এর মধ্যে বঙ্গবন্ধু সেতু পূর্ব অংশে ২৭ হাজার ২৩২টি যানবাহন পারাপার হয়। টোল আদায় হয়েছে এক কোটি ৭১ লাখ ৪ হাজার ৯৫০ টাকা। পশ্চিম অংশে ১৬ হাজার ১৯৫টি যানবাহন পারাপার হয়। টোল আদায় হয়েছে এক কোটি ৩২ লাখ ৬১ হাজার ৯০০ টাকা।

বঙ্গবন্ধু সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল বলেন, ‘ঈদযাত্রায় মহাসড়কে যানবাহন বৃদ্ধি পেয়েছে। আর যানজট নিরসনে সেতুর উভয় অংশে নয়টি করে ১৮টি এবং  মোটরসাইকেলের জন্য চারটি বুথ স্থাপন করা হয়েছে।’

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মীর সাজেদুর রহমান বলেন, ‘মহাসড়কে পরিবহনের খুব চাপ রয়েছে। এ জন্য পরিবহনগুলো কিছুটা ধীরগতিতে চলাচল করছে। তবে গাড়ি কোথাও থেমে নেই।’

এদিকে, মধ্যরাত থেকে মহাসড়কে প্রায় ২৪ কিলোমিটার এলাকাজুড়ে থেমে থেকে যানজেটর সৃষ্টি হয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে জট খুলতে শুরু করে। বর্তমানে এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পূর্বপাড় পর্যন্ত ১৩ কিলোমিটার এলাকায় গাড়ির কিছুটা ধীরগতি রয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
ফিরতি যাত্রায় দুর্ভোগ, বাড়তি ভাড়া আদায়
পরিবহনে পাঁচ দিন পর্যন্ত অগ্রিম বুকিং, অর্ধেক খালি যাচ্ছে লঞ্চপটুয়াখালীতে বাসে সিট সংকট, যাত্রীশূন্য লঞ্চ
টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনা‘বাবা হামার খিলানা শুরু করছিল, আল্লাই লিয়্যা গেল’
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম