সৌদি আরবের সড়কে আহত প্রবাসীর হাসপাতালে মৃত্যু

কুমিল্লা প্রতিনিধি
০৫ মে ২০২৪, ২১:৩২ আপডেট : ০৫ মে ২০২৪, ২১:৩২

সৌদি আরবের রিয়াদ শহরে সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার একমাস পর চিকিৎসাধীন অবস্থায় কুমিল্লার এক প্রবাসী যুবকের মৃত্যু হয়েছে। রবিবার (৫ মে) বাংলাদেশ সময় দুপুর ১টায় সৌদি আরবের ড. সোলাইমান আল হাবিব হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত যুবকের নাম আলমগীর পাটোয়ারী। তিনি জেলার বরুড়া উপজেলার আদ্রা ইউনিয়নের কাকৈরতলা গ্রামের বাসিন্দা।

জানা গেছে, গত ৪ এপ্রিল (২৪ রমজান) বৃহস্পতিবার রাতে সৌদি আরবে রাস্তা পারাপার সময় একটি প্রাইভেটকারের ধাক্কায় আহত হন আলমগীর। পরে তাকে উদ্ধার করে সৌদি আরবের ড. সোলাইমান আল হাবিব হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি একমাস চিকিৎসাধীন থাকার পর বাংলাদেশ সময় রবিবার (৫ মে) দুপুর ১২টায় মারা যান।

মৃত আলমগীর পাটোয়ারির মেজো ভাই জামাল পাটোয়ারি বলেন, ‘আমার ভাই আলমগীরের বয়স ৪০-এর বেশি। তিনি প্রায় ২০ বছর ধরে প্রবাসে ছিলেন। গত আট মাস আগে দেশে এসে ঘুরে যান। তার পরিবারে স্ত্রী ও এক মেয়ে রয়েছে। আমার ভাইয়ের লাশ দেশে আনার জন্য সরকারের সহযোগিতা চাই।’

/এমএএ/
সম্পর্কিত
সৌদিতে দুই বাংলাদেশিকে শাস্তি: যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সৌদি-হুথি যুদ্ধবিরতিতে সহায়তা করতে প্রস্তুত ইরান
রিয়াদগামী বিমানের সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত
সর্বশেষ খবর
‘আসিফ মাহমুদের অস্ত্রটা কি এখন ইশরাকের কাছে’, প্রশ্ন সারজিস আলমের
‘আসিফ মাহমুদের অস্ত্রটা কি এখন ইশরাকের কাছে’, প্রশ্ন সারজিস আলমের
চট্টগ্রামে প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে চলছে ব্যাপক প্রস্তুতি
চট্টগ্রামে প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে চলছে ব্যাপক প্রস্তুতি
পা মচকে গেলে ঠান্ডা সেঁক, না কি গরম?
পা মচকে গেলে ঠান্ডা সেঁক, না কি গরম?
২৪ রানে ৩ উইকেট হারিয়ে শতরানের জুটি টেলর-আরভিনের
২৪ রানে ৩ উইকেট হারিয়ে শতরানের জুটি টেলর-আরভিনের
সর্বাধিক পঠিত
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে