পঞ্চগড় সীমান্তে ২ বাংলাদেশিকে হত্যা: মরদেহ ফেরত দিলো বিএসএফ

পঞ্চগড় প্রতিনিধি
১০ মে ২০২৪, ২২:১১আপডেট : ১০ মে ২০২৪, ২২:১১

পঞ্চগড়ের খয়খাটপাড়া সীমান্তে গুলিতে নিহত দুই বাংলাদেশি যুবকের মরদেহ ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শুক্রবার সন্ধ্যায় পঞ্চগড়ের বাংলাবান্ধা ও ভারতের ফুলবাড়ি জিরো লাইন সীমান্ত দিয়ে মরদেহ ভারতের ফাঁসিদেওয়া থানা পুলিশ বাংলাদেশের তেতুঁলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজয় কুমার রায় বিএসএফের গুলিতে নিহত দুই বাংলাদেশি যুবকের লাশ ফেরত দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

এ সময় বিজিবি ও বিএসএফের কর্মকর্তা, নিহত দুই বাংলাদেশির পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

জানা গেছে, লাশ ফেরত দেওয়ার কথা ছিল সকালে। অজ্ঞাত কারণে বিএসএফ দীর্ঘক্ষণ অপেক্ষার পর সন্ধ্যায় লাশ ফেরত দিয়েছে।

লাশ গ্রহণের পরে থানা পুলিশ মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করে। রাতেই দাফনের প্রক্রিয়া চলছে।

উল্লেখ্য, গত ৮ মে রাতে পঞ্চগড়ের খয়খাটপাড়া সীমান্তে বিএসএফের ১৭৬ ব্যাটালিয়নের ফকিরপাড়া ক্যাম্পের টহল দলের গুলিতে এই দুই বাংলাদেশির মৃত্যু হয়। 

/এমএএ/
সম্পর্কিত
সীমান্ত হত্যা নিয়ে যত প্রশ্ন
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের