প্রধানমন্ত্রী পুলিশের সুযোগ-সুবিধা অনেক বৃদ্ধি করেছেন: আইজিপি

সুনামগঞ্জ প্রতিনিধি
১৭ মে ২০২৪, ১৫:১০আপডেট : ১৭ মে ২০২৪, ১৫:২২

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী পুলিশের সুযোগ-সুবিধা অনেক বৃদ্ধি করেছেন। তিনি বলেন, পুলিশের জন্য যে খরচ করা হয় তা ব্যয় নয়, বিনিয়োগ। সুযোগ-সুবিধা বৃদ্ধি করা হলে পুলিশ বাহিনী আরও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে পারবে। পুলিশ জনগণের কল্যাণে কাজ করে যেতে চায়। জনগণকে আরও বেশি সেবা দিতে চায়।’ 

শুক্রবার পুলিশপ্রধান সুনামগঞ্জে পুলিশের বেশ কয়েকটি স্থাপনা উদ্বোধন শেষে শহর পুলিশ ফাঁড়িতে প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন।

আইজিপি বলেন, ‘সারা দেশে জঙ্গিবাদ-সন্ত্রাসবাদ দমনে বাংলাদেশ পুলিশ জিরো টলারেন্স নীতি নিয়ে কাজ করছে। তাই জঙ্গিবাদ সন্ত্রাসবাদ মাথাচাড়া দিয়ে উঠতে পারেনি। যেকোনও ধরনের অপরাধ দমনে পুলিশ সেভাবেই কাজ করছে।’

এর আগে তিনি শহরের ওয়েজখালী এলাকায় পুলিশ অফিস অফিসার্স মেস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন, পুলিশ লাইনস হাসপাতালে প্যাথলজিক্যাল ল্যাব, সুনামগঞ্জ শহর পুলিশ ফাঁড়ির অভ্যন্তরে নবনির্মিত চারতলা বিশিষ্ট স্টুডিও অ্যাপার্টমেন্টের শুভ উদ্বোধন করেন। এ সময় সিলেট রেঞ্জের ডিআইজি ও সুনামগঞ্জ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/এমএএ/
সম্পর্কিত
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
সর্বশেষ খবর
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী